১৮ এপ্রিল ২০২৬, শনিবার, ০৪:১৩:১৪ অপরাহ্ন
শিরোনাম :
মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন সেই শিক্ষিকা মাহেরীন চৌধুরী আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস টাইম ম্যাগাজিনে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান খালেদা জিয়া সহ দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ পদক প্রদান যুক্তরাষ্ট্রে ইসরায়েল নিয়ে জনমত বদলাচ্ছে টেক্সাসে পাঠ্যক্রমে ইসলাম ও সংখ্যালঘু ইতিহাস পরিবর্তন ঘিরে তীব্র বিতর্ক ট্রাম্প অ্যাকাউন্টস : চার মিলিয়নের বেশি শিশু নিবন্ধিত নিউ ইয়র্কে ২-কে চাইল্ড কেয়ার হবে পূর্ণ দিবস ও বছরব্যাপী ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের ডিপোর্টেশন ঠেকানোর রায় দেওয়ায় দুই অভিবাসন বিচারককে বরখাস্তের অভিযোগ ইমিগ্রেশন আপিল বোর্ডে মাহমুদ খলিলের আপিল খারিজ


বাংলাদেশে শুক্রবার মুক্তি পাচ্ছে হিন্দি ছবি ‘পাঠান’
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ১১-০৫-২০২৩
বাংলাদেশে শুক্রবার মুক্তি পাচ্ছে  হিন্দি ছবি ‘পাঠান’


দীর্ঘ ৮ বছর পর বাংলাদেশে মুক্তি পেতে যাচ্ছে বহুল অলোচিত হিন্দি সিনেমা পাঠান। বেশ কয়েকবার তারিখ পেছানোর পর বাংলাদেশে ‘পাঠান’- এর মুক্তি এখন নিশ্চিত। ছবিটি বাংলাদেশে মুক্তির জন্য সেন্সর ছাড়পত্র পেয়েছে। আগামী ১২ মে বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে শাহরুখ খান ও দিপিকা অভিনীত সিনেমাটি। 

বাংলাদেশে শাহরুখের জনপ্রিয়তা তুঙ্গে। এবার সেই নায়কের ছবি দর্শকরা দেখতে পাবেন নিজ প্রেক্ষাগৃহে। এর আগে গত ২৫শে জানুয়ারি ভারতসহ বিশ্বের একাধিক দেশে মুক্তি পেয়েছিল 'পাঠান'।  

বাংলাদেশে গত ৫২ বছরে দেশে খুব বেশি হিন্দি সিনেমা মুক্তি পায়নি। এর সার্ক সম্মেলন উপলক্ষে নির্দিষ্ট কিছু পুরানো হিন্দি সহ সার্কভূক্ত দেশ সমুহের ছবি দেখানো হতো। পরবর্তিতে এ কালচার উঠে যায়। বিশেষ করে দেশের সিনেমা প্রডাকশনের প্রচন্ড আপত্তিতে হিন্দি সিনেমা দেখানোর অনুমতি দেয়া হয়নি। এবার সেটা ব্রেক হলো। 

শুরুতে জানা গিয়েছিল গত ৫ মে মুক্তি পাবে 'পাঠান'। কিন্তু সেন্সর সার্টিফিকেট হাতে আসতে দেরি হওয়ায় এবং ঈদে মুক্তি পাওয়া দেশীয় সিনেমাগুলোর কথা ভেবে এক সপ্তাহ পেছানো হয়েছে সিনেমাটির মুক্তি।  বাংলাদেশে শাহরুখের সিনেমাটির আমদানি করছে অনন্য মামুনের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট। সূত্রের খবর, বাংলাদেশের ৩২টি সিঙ্গেল স্ক্রিন ও মাল্টিপ্লেক্সে 'পাঠান' দেখানো হবে ছবিটি। 

সাফটা চুক্তির আওতায় গত ১১ এপ্রিল পাঁচটি শর্ত মেনে দুই বছরের জন্য ১৮টি হিন্দি সিনেমা আমদানির অনুমতি দিয়েছে বাংলাদেশ সরকার। তারই প্রেক্ষিতেই প্রথম হিন্দি সিনেমা হিসাবে বাংলাদেশে মুক্তি পাচ্ছে শাহরুখ-দীপিকা-জন অভিনীত 'পাঠান'।


শেয়ার করুন