০৩ জুন ২০২৬, বুধবার, ০৪:০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজ ৪৫তম শাহাদাতবার্ষিকী অ্যাডভান্সড প্যানক্রিয়াটিক ক্যানসার চিকিৎসায় যুগান্তকারী অগ্রগতি ইসলামবিদ্বেষী গ্রাফিতি ঘিরে মুসলিম কম্যুনিটিতে আতঙ্ক যুক্তরাষ্ট্রে মর্টগেজ সুদের হার ৯ মাসের মধ্যে সর্বোচ্চ ইসরায়েল ডে প্যারেড বর্জনের ঘোষণা জোহরান মামদানির ওজনপার্ক মসজিদ আল-আমানের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতেই চলবে ভিসা ও অভিবাসন ব্যবস্থা, বললেন রুবিও নিউইয়র্কে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের জন্য এক্সেলসিয়র স্কলারশিপ আবেদন শুরু ৪ লাখ সাশ্রয়ী আবাসনের পরিকল্পনা ঘোষণা মেয়রের উপকূলের ১৯ জেলার প্রাণ-প্রকৃতি ঝুঁকিতে


খলিল বিরিয়ানির ডায়মন্ড রিং পেলেন সাইয়িদ
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৩-০২-২০২৩
খলিল বিরিয়ানির ডায়মন্ড রিং পেলেন সাইয়িদ ডায়মন্ড রিং গ্রহণ করছেন সাইয়িদ


নিউইয়র্কে ব্রঙ্কসের খলিল বিরিয়ানি হাউজের ভ্যালেনটাইন ডে উপলক্ষে ঘোষিত ‘ডায়মন্ড রিং’ পুরস্কার ২০২৩ হস্তান্তর করা হয়েছে। ঘোষিত পুরস্কার ‘ডায়মন্ড রিং’ পেয়েছেন সাইয়িদ আহমেদ। খলিল বিরিয়ানি হাউজের সিইও খলিলুর রহমান ১৮ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে তার হাতে এ পুরস্কার তুলে দেন। ১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত লটারিতে সাইয়িদ আহমেদ এ পুরস্কার বিজয়ী হন।

খলিল বিরিয়ানি হাউজের সিইও খলিলুর রহমান জানান, ভালোবাসা দিবসে খলিল বিরিয়ানি হাউজ খাবারের স্পেশাল আয়োজন করে। কাস্টমাররা তাদের প্রিয়জনদের নিয়ে সুস্বাদু মানসম্মত হালাল খাবার খেয়ে ভালোবাসা দিবস উদযাপন করেন। এ দিবসটি উপলক্ষে ব্রঙ্কসের খলিল বিরিয়ানি হাউজকে সাজানো হয় ভালোবাসার আদলে। ভালোবাসা দিবসের স্পেশাল খাবার সরবরাহ করা হয়। মেনুতে ছিল হাঁসের মাংস ও ভুনা খিচুড়ির স্পেশাল কাপল প্ল্যাটার। এর সঙ্গে ছিল দুইটি রেড ভেলভেট কাপ কেক। মাত্র ৩০ ডলারে কাপলদের জন্য ছিল লাঞ্চ বা ডিনার। এ অফার ছিল শুধু ১৩ ও ১৪ ফেব্রুয়ারির জন্য। ভালোবাসাপিপাসুদের জন্য প্রতিষ্ঠানটির সিইও খলিলুরর রহমান বোনাস হিসেবে রাখেন র‌্যাফেল ড্র। এতে পুরস্কার হিসেবে ছিল ডায়মন্ডের রিং।

শেয়ার করুন