০৩ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ০৩:৩৮:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসরায়েলের সমালোচনা, বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিল ও বহিষ্কার অসাংবিধানিক রাজু হত্যার অভিযুক্ত আতোস্তা গ্রেফতার নিউইয়র্কে মাদকে মৃত্যু ৪৫ শতাংশ কমেছে ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দিতে বিল পাস মসজিদে তিন মুসলিম হত্যাকাণ্ড : লিন্ডসের বিরুদ্ধে হত্যার অভিযোগ উল্টো পথে আসা গাড়ির ধাক্কায় বাংলাদেশি মা-মেয়ে নিহত আশ্রয়প্রার্থী শতাধিক অভিবাসীকে আফ্রিকার ৮ দেশে পাঠালো যুক্তরাষ্ট্র ডাকা প্রাপকদের গ্রিনকার্ড প্রাপ্তিতে বাড়তে পারে জটিলতা নাগরিকত্ব প্রত্যাশীদের জন্য ‘নেইবারহুড ইনভেস্টিগেশন’ ৩৫ বছর পর আবার চালু করলো ইউএসসিআইএস নিউইয়র্কে একের পর এক অপরাধ


স্ট্যাটান আইল্যান্ড বরোতে বিএনপির কর্মিসভা অনুষ্ঠিত
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৮-০৩-২০২৩
স্ট্যাটান আইল্যান্ড বরোতে বিএনপির কর্মিসভা অনুষ্ঠিত কর্মিসভায় উপস্থিত নেতৃবৃন্দ


বাংলাদেশ জাতীয়তাবাদী দল নিউইয়র্ক মহানগরস্থ (উত্তর) স্ট্যাটান আইল্যান্ড বরো কমিটির এক কর্মী সভা গত ৫ মার্চ স্ট্যাটান আইল্যান্ডস্থ একটি রেস্টুরেন্ট অনুষ্ঠিত হয়। বিএনপি নেতা শিবলী মামুনের সভাপতিত্বে ও বিএনপি নেতা জামিল আরিফের সঞ্চালনায় অনুষ্ঠিত এই কর্মিসভায় প্রধান অতিথি ছিলেন নিউইয়র্ক মহানগর (উত্তর) বিএনপির আহবায়ক আহবাব চৌধুরী খোকন ও বিশেষ অতিথি ছিলেন নিউইয়র্ক মহানগর উত্তর বিএনপির যুগ্ম-আহ্বায়ক শাহিন চৌধুরী, যুগ্ম-সদস্য সচিব ও স্ট্যাটার আইল্যান্ড বিএনপির সমন্বয়কারী কামরুল হাসান ও বিএনপি নেতা বিশিষ্ট ব্যবসায়ী রিনাজ আহমদ। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বিএনপি নেতা শাহ আলম, রনি আহমদ, তানভির হোসেন, আজাদ ভূইয়া, আব্দুল করিম, জসিম উদ্দিন, জয়নাল আবিদিন প্রমুখ।

সভায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত সব মিথ্যা মামলা প্রত্যাহার এবং নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে নিউইয়র্কের সর্বত্র আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় নেতৃবৃন্দ বিএনপিনেতা জিল্লুর রহমান জিল্লু, গিয়াস আহমদ ও মিজানুর রহমান মিল্টন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মনোনিত হওয়ায় অভিনন্দন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়। সভায় সাম্ভাব্য স্বল্পতম সময়ের মধ্যে স্ট্যাটার আইল্যান্ড বিএনপির একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।

শেয়ার করুন