০১ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ০৫:৫০:০৫ অপরাহ্ন
শিরোনাম :
বাসসের নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদককে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব আমেরিকানদের গৃহস্থালি ঋণ ১৮.৮ ট্রিলিয়ন, ক্রেডিট কার্ড ১.২৬ ট্রিলিয়ন ওহাইওতে মসজিদে সাত বছরে তৃতীয় হামলা জনপ্রিয় হচ্ছে তিন বছরের কলেজ ডিগ্রি, তবে আছে বিতর্ক মুসলিম নারীকর্মীর বৈষম্যের অভিযোগে ওক পার্ক সিটির বিরুদ্ধে মামলা সশস্ত্র ডাকাতের গুলিতে বাংলাদেশি মহসিন রানা নিহত


করোনা টিকা নিয়ে বাংলাদেশের সাফল্যের প্রশংসা ইউনিসেফের
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৯-০৫-২০২২
করোনা টিকা নিয়ে বাংলাদেশের সাফল্যের প্রশংসা ইউনিসেফের ইউনিসেফ লোগো


করোনা ভাইরাস প্রতিরোধে বাংলাদেশের উদ্যোগ ও ব্যবস্থাপনা বিশ্বের বহু দেশের চেয়ে ভালো ছিল। সাফল্যের সঙ্গে দেশের অধিকাংশ মানুষকে আনা হয়েছে টিকাদানের আওতায়, যা অনেক বড় ও উন্নত দেশও পারেনি। এ কার্যক্রমে বিশ্বের ১২১ দেশের মধ্যে বাংলাদেশকে পঞ্চম স্থানে রেখেছে নিক্কেই। এবার প্রশংসা করেছে জাতিসংঘের জরুরি শিশু তহবিলবিষয়ক সংস্থা ইউনিসেফ। সংস্থার ওয়েবসাইটে প্রকাশিত করোনা টিকাকরণ নিয়ে সাফল্যের গল্পে লাল-সবুজের দেশটির নাম শীর্ষে রাখা হয়েছে। একইসঙ্গে কৃতজ্ঞতা জানানো হয়েছে ঝুঁকি নিয়ে এ কার্যক্রমে সহায়তাকারী স্বেচ্ছাসেবকদের।

মহামারী শুরুর পর গত বছরের ফেব্রুয়ারিতে বিশ্বব্যাপী করোনা টিকা বিতরণ শুরু করে কোভ্যাক্স। তাদের উদ্যোগ ও ইউনিসেফের সহায়তায় এবং ক‚টনৈতিক সুসম্পর্ক কাজে লাগিয়ে যেসব দেশ নিজ নাগরিকদের সুরায় টিকাদান কার্যক্রম উত্তরোত্তর এগিয়ে নিতে পেরেছে তাদের তত্ত¡-উপাত্ত মূল্যায়ন করে প্রতিবেদনটি  তৈরি করা হয়েছে।

সফলতার গল্পে বলা হয়েছে, গত বছরের জুনে কোভ্যাক্সের টিকা দিয়ে বাংলাদেশ মাত্র চার শতাংশ মানুষকে সুরতি করতে পারলেও কয়েক মাসের মধ্যে নিজ উদ্যোগে এ কর্মসূচি অনেক এগিয়ে যায়। এতে গত এপ্রিল পর্যন্ত ৬৭ শতাংশ মানুষকে দুই ডোজ টিকাদানের আওতায় আনা গেছে, যা সত্যিই প্রশংসনীয়।

শেয়ার করুন