০৩ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ১০:৫২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারি কর্মজীবীদের বেতনকাঠামো বাস্তবায়নের আগে টিআইবির শর্ত মানার আহ্বান রোগীর সুস্থতায় পরিবারের সদস্যদের ভূমিকা গুরুত্বপূর্ণ বালিয়াড়ি ধবংস করলে প্রাকৃতিক উপকূলীয় সুরক্ষা দুর্বল হতে পারে ইসরায়েলের সমালোচনা, বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিল ও বহিষ্কার অসাংবিধানিক রাজু হত্যার অভিযুক্ত আতোস্তা গ্রেফতার নিউইয়র্কে মাদকে মৃত্যু ৪৫ শতাংশ কমেছে ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দিতে বিল পাস মসজিদে তিন মুসলিম হত্যাকাণ্ড : লিন্ডসের বিরুদ্ধে হত্যার অভিযোগ উল্টো পথে আসা গাড়ির ধাক্কায় বাংলাদেশি মা-মেয়ে নিহত আশ্রয়প্রার্থী শতাধিক অভিবাসীকে আফ্রিকার ৮ দেশে পাঠালো যুক্তরাষ্ট্র


যুবদলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হলেন আবু সাইদ
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২২-০২-২০২৩
যুবদলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হলেন আবু সাইদ আবু সাইদ আহমেদ


বিএনপির অঙ্গ সংগঠন যুবদলের কেন্দ্রীয় কমিটি চূড়ান্ত করা হয়েছে। এই কমিটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অনুমোদন দিয়েছেন। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষর করলেই চূড়ান্ত রূপ লাভ করবে। ২৫১ সদস্য বিশিষ্ট কমিটির সভাপতি হয়েছেন বর্তমান সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আব্দুল মোনায়েম মুন্না। এই কমিটিতে প্রথম আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হয়েছেন যুক্তরাষ্ট্র যুবদলের সাধারণ সম্পাদক আবু সাইদ আহমেদ এবং সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ইলিয়াস খান। উল্লেখ্য, এই কমিটিতে বহির্বিশ্ব থেকে মোট ১০ জনকে রাখা হয়েছে। আবু সাইদ আহমেদ প্রথম আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হলেও তাকে যুগ্ম সাধারণ সম্পাদকের পদ মর্যাদা দেয়া হয়েছে।

এদিকে যুবদলের কেন্দ্রীয় কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ছিলেন এম বাতিন। তিনি এখন যুক্তরাষ্ট্র বিএনপির রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করছেন। তাকে যুক্তরাষ্ট্র বিএনপির কমিটিতে রাখার দাবি উঠেছে।

শেয়ার করুন