০২ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ০৫:৩৩:১৭ অপরাহ্ন
শিরোনাম :
মক্কা চুক্তি, প্রয়োজন সুচিন্তিত ঝুঁকি বিশ্লেষণ ও জাতীয় ঐক্য দীর্ঘ ৮ বছর পর সিলেটে আন্তর্জাতিক ফ্লাইট বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতাদেশ প্রত্যাহার স্টেট ডিপার্টমেন্টের বাংলাদেশেও এখন রোবোটিক সার্জারি অভ্যন্তরীন না ভূ-রাজনৈতিক, কোন কারণে সরকারে অস্বস্তি! বাসসের নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদককে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব


ব্যারিস্টার নাজমুল হুদার ইন্তেকাল
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ২০-০২-২০২৩
ব্যারিস্টার নাজমুল হুদার ইন্তেকাল


বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক নেতা ও সাবেক যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওইন্না ইলাইহে রাজেউন)। রোববার রাত ১১ টার দিকে বিএনপি’র মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। খোকন সাংবাদিকদের বলেণ, আমার সঙ্গে নাজমুল হুদার মেয়ে অন্তরা হুদার সঙ্গে কথা হয়েছে। অন্তরা নাজমুল হুদার মৃত্যুর বিষয়টি আমাদের জানিয়েছেন। 

তবে পারিবারিক অন্য একটি সূত্রে জানা গেছে, রোববার রাত দশটার দিকে নাজমুল হুদার মৃত্যু হয়। তবে এ ব্যাপারে বিস্তারিত পরে জানা যাবে। তবে ব্যারিস্টার নাজমুল হুদা অনেক দিন থেকেই বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। তিনি হাসপাতালেও ভর্তি ছিলেন। সেখান থেকে সদ্য বাসায় ফেরেন বলে জানা গেছে। 

এর আগে নাজমুল হুদা পত্রিকার শিরোনামে উঠে এসেছিলেন একটা খবরে। সেটা ছিল তার দল তৃণমুল বিএনপি নির্বাচন কমিশন থেকে নিবন্ধন পেয়েছিল বলে। 


শেয়ার করুন