০৩ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ১১:৩৭:২৮ অপরাহ্ন
শিরোনাম :
সরকারি কর্মজীবীদের বেতনকাঠামো বাস্তবায়নের আগে টিআইবির শর্ত মানার আহ্বান রোগীর সুস্থতায় পরিবারের সদস্যদের ভূমিকা গুরুত্বপূর্ণ বালিয়াড়ি ধবংস করলে প্রাকৃতিক উপকূলীয় সুরক্ষা দুর্বল হতে পারে ইসরায়েলের সমালোচনা, বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিল ও বহিষ্কার অসাংবিধানিক রাজু হত্যার অভিযুক্ত আতোস্তা গ্রেফতার নিউইয়র্কে মাদকে মৃত্যু ৪৫ শতাংশ কমেছে ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দিতে বিল পাস মসজিদে তিন মুসলিম হত্যাকাণ্ড : লিন্ডসের বিরুদ্ধে হত্যার অভিযোগ উল্টো পথে আসা গাড়ির ধাক্কায় বাংলাদেশি মা-মেয়ে নিহত আশ্রয়প্রার্থী শতাধিক অভিবাসীকে আফ্রিকার ৮ দেশে পাঠালো যুক্তরাষ্ট্র


জাতীয় প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ০৬-০১-২০২৩
জাতীয় প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ


জাতীয় প্রেস ক্লাবের নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটি দায়িত্ব গ্রহণ করেছে। বৃহস্পতিবার নবনির্বাচিত ও বিদায়ী কমিটির যৌথ সভার মধ্যদিয়ে দায়িত্ব গ্রহণ সম্পন্ন হয়। এতে সভাপতিত্ব করেন ফরিদা ইয়াসমিন। সভার শুরুতে সূচনা বক্তব্যে সভাপতি ফরিদা ইয়াসমিন নতুন বছরে নতুন ও বিদায়ী কমিটির সবাইকে অভিনন্দন জানান। বিদায়ী সাধারণ সম্পাদক ইলিয়াস খান নবনির্বাচিত সাধারণ সম্পাদক শ্যামল দত্তের কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন। এরপর নবনির্বাচিত সাধারণ সম্পাদক শুভেচ্ছা বক্তব্য রাখেন। তিনি আধুনিক ও স্মার্ট প্রেস ক্লাব গঠনে তার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।  

সভায় জাতীয় প্রেস ক্লাবের সদ্য প্রয়াত সদস্য মাইন উদ্দিন আহমেদ-এর আত্মার শান্তি কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর নবনির্বাচিত ও বিদায়ী কমিটির সদস্যরা বক্তব্য রাখেন।

বরেণ্য স্থপতি ও বীর মুক্তিযোদ্ধা মোবাশে^র হোসেনের মৃত্যুতে সভায় আনুষ্ঠানিক শোক প্রস্তাব গৃহীত হয়। শোক প্রস্তাবে বলা হয়, তাঁর মৃত্যুতে শুধু দেশের নয়, জাতীয় প্রেস ক্লাবেরও অপূরণীয় ক্ষতি হয়েছে। কারণ তিনি ক্লাবের বঙ্গবন্ধু মিডিয়া কমপ্লেক্সের নকশা প্রণয়নের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। তাঁর বিদেহীর আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। 


শেয়ার করুন