১৮ এপ্রিল ২০২৬, শনিবার, ০৫:৩৮:১১ অপরাহ্ন
শিরোনাম :
মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন সেই শিক্ষিকা মাহেরীন চৌধুরী আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস টাইম ম্যাগাজিনে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান খালেদা জিয়া সহ দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ পদক প্রদান যুক্তরাষ্ট্রে ইসরায়েল নিয়ে জনমত বদলাচ্ছে টেক্সাসে পাঠ্যক্রমে ইসলাম ও সংখ্যালঘু ইতিহাস পরিবর্তন ঘিরে তীব্র বিতর্ক ট্রাম্প অ্যাকাউন্টস : চার মিলিয়নের বেশি শিশু নিবন্ধিত নিউ ইয়র্কে ২-কে চাইল্ড কেয়ার হবে পূর্ণ দিবস ও বছরব্যাপী ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের ডিপোর্টেশন ঠেকানোর রায় দেওয়ায় দুই অভিবাসন বিচারককে বরখাস্তের অভিযোগ ইমিগ্রেশন আপিল বোর্ডে মাহমুদ খলিলের আপিল খারিজ


`স্বৈরাচারী ফায়দায় ক্ষমতায় থাকা নিশ্চিত করতে চাইছে'
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ২৮-১২-২০২২
`স্বৈরাচারী ফায়দায় ক্ষমতায় থাকা নিশ্চিত করতে চাইছে'


সিপিবি সাধারণ সম্পাদক  রুহিন হোসেন প্রিন্স বলেছেন শান্তিপূর্ণ সমাবেশে উপর হামলা চালিয়ে সরকার মানুষের সাংবিধানিক অধিকার, গণতান্ত্রিক অধিকার খর্ব করে স্বৈরাচারী ফায়দায় ক্ষমতায় থাকা নিশ্চিত করতে চাইছে।


ঢাকার বাহাদুর শাহ পার্কে বাম গণতান্ত্রিক জোটের সমাবেশ চলাকালে স্থানীয় ছাত্রলীগের সন্ত্রাসীদের হামলা ও নেতা-কর্মীদের আহত করার প্রতিবাদে এক সমােেবেশশ তিিিন একথা বেেলন।

বাম গণতান্ত্রিক জোট ঢাকা মহানগর 

গত ২৭ ডিসেম্বর মঙ্গলবার বিকেল ৪ ঘটিকায় পুরানা পল্টন মোড়ে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে।


বাম গণতান্ত্রিক জোট ঢাকা মহানগর এর সমন্বয়ক বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ঢাকা মহানগর উত্তর কমিটির সভাপতি ডা. সাজেদুল হক রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় সমন্বয়ক ও সিপিবি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাসদ নেতা জুলফিকার আলী, বাসদ (মার্কসবাদী) নেতা মানস নন্দী, বিপ্লবী কমিউনিস্ট লীগের ডা. হারুন অর রশীদ, সমাজতান্ত্রিক আন্দোলনের রুবেল সিকদার। সভা পরিচালনা করেন বাসদ (মার্কসবাদী) নেতা রাজু আহমেদ।


সমাবেশে রুহিন হোসেন প্রিন্স

 আরোও বলেন, রাজনীতিকে আজ লুটেরাদের খেলায় পরিণত করেছে। দুর্নীতি-লুটপাট অব্যাহত রেখে দেশী-বিদেশী স্বার্থন্বেষী গোষ্ঠীর মদদ নিয়ে ক্ষমতায় থাকতে চায়। তারা জনগণের স্বার্থ রক্ষা করতে পারে না। তিনি জনগণকে দুঃশাসনের অবসান ও ব্যবস্থা বদলের সংগ্রামে এগিয়ে আসার আহ্বান জানান।


সমাবেশে বক্তারা বলেন, হামলা, দমন-পীড়ন করে বামপন্থীদের কণ্ঠরোধ করা যাবে না। নেতৃবৃন্দ ২০১৮ সালের ভোট ডাকাতির প্রতিবাদে আগামী ৩০ ডিসেম্বর সারাদেশে কালো দিবস পালনের আহ্বান জানান।


নেতৃবৃন্দ ঘোষণা দেন আগামীতে বাহাদুর শাহ পার্কে আবারও বাম জোটের সমাবেশ হবে, প্রয়োজনে সন্ত্রাসীদের প্রতিহত করা হবে।


শেয়ার করুন