০৩ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ০৯:৫৬:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারি কর্মজীবীদের বেতনকাঠামো বাস্তবায়নের আগে টিআইবির শর্ত মানার আহ্বান রোগীর সুস্থতায় পরিবারের সদস্যদের ভূমিকা গুরুত্বপূর্ণ বালিয়াড়ি ধবংস করলে প্রাকৃতিক উপকূলীয় সুরক্ষা দুর্বল হতে পারে ইসরায়েলের সমালোচনা, বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিল ও বহিষ্কার অসাংবিধানিক রাজু হত্যার অভিযুক্ত আতোস্তা গ্রেফতার নিউইয়র্কে মাদকে মৃত্যু ৪৫ শতাংশ কমেছে ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দিতে বিল পাস মসজিদে তিন মুসলিম হত্যাকাণ্ড : লিন্ডসের বিরুদ্ধে হত্যার অভিযোগ উল্টো পথে আসা গাড়ির ধাক্কায় বাংলাদেশি মা-মেয়ে নিহত আশ্রয়প্রার্থী শতাধিক অভিবাসীকে আফ্রিকার ৮ দেশে পাঠালো যুক্তরাষ্ট্র


বাংলাদেশে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের দেড় কোটি টাকা দেবে মেটা
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৫-১১-২০২২
বাংলাদেশে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের দেড় কোটি টাকা দেবে মেটা


বাংলাদেশে গত অক্টোবর মাসে ঘূর্ণিঝড় সিত্রাংয়ে ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে দেড় কোটি টাকা অনুদান দেবে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা। নিজেদের সংকট ও দুর্যোগ প্রতিক্রিয়া তহবিল থেকে সিত্রাংয়ে ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে কাজ করা বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি এবং উন্নয়ন সংস্থা ব্র্যাককে এই অনুদান দেবে প্রতিষ্ঠানটি। মেটার এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ইমার্জিং মার্কেটস বিভাগের পরিচালক জর্ডি ফরনিস বলেন, আমরা ঘূর্ণিঝড় সিত্রাংয়ের বিধ্বংসী প্রভাব কাটিয়ে ওঠার চেষ্টা করা বাংলাদেশিদের পাশে রয়েছি।

আমরা আশা করছি, আমাদের এ পদক্ষেপ ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পুনর্বাসনের জন্য স্থানীয় সংগঠনগুলোকে সাহায্য করবে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব কাজী শফিকুল আজম বলেন, মেটার ফেসবুক আমাদের ঘটনাস্থল থেকে তাৎক্ষণিক সংবাদ পেতে সাহায্য করেছে। এতে আমরা মানুষকে সাহায্য করার জন্য সময়মতো কার্যকর সিদ্ধান্তও নিতে পেরেছি। মেটার আর্থিক সহায়তা ঘূর্ণিঝড় সিত্রাংয়ে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সাহায্য করবে।

শেয়ার করুন