০৩ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ০৫:৩৮:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসরায়েলের সমালোচনা, বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিল ও বহিষ্কার অসাংবিধানিক রাজু হত্যার অভিযুক্ত আতোস্তা গ্রেফতার নিউইয়র্কে মাদকে মৃত্যু ৪৫ শতাংশ কমেছে ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দিতে বিল পাস মসজিদে তিন মুসলিম হত্যাকাণ্ড : লিন্ডসের বিরুদ্ধে হত্যার অভিযোগ উল্টো পথে আসা গাড়ির ধাক্কায় বাংলাদেশি মা-মেয়ে নিহত আশ্রয়প্রার্থী শতাধিক অভিবাসীকে আফ্রিকার ৮ দেশে পাঠালো যুক্তরাষ্ট্র ডাকা প্রাপকদের গ্রিনকার্ড প্রাপ্তিতে বাড়তে পারে জটিলতা নাগরিকত্ব প্রত্যাশীদের জন্য ‘নেইবারহুড ইনভেস্টিগেশন’ ৩৫ বছর পর আবার চালু করলো ইউএসসিআইএস নিউইয়র্কে একের পর এক অপরাধ


প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ক্ষোভ
মিশিগানে বাংলাটাউন নামফলকে কালি লেপন
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৮-১১-২০২২
মিশিগানে বাংলাটাউন নামফলকে কালি লেপন বাংলা টাউন লেখার ওপর কালি লেপন করে দেয়া হয়।


মিশিগানের ডেট্রয়েট বাংলাটাউন নামফলকে কালো কালি লেপন করে দিয়েছে দুর্বৃত্তরা। গত ৫ নভেম্বর বিষয়টি স্থানীয় প্রবাসীদের নজরে আসে। তাদের ধারণা, ৪ নভেম্বর দিবাগত রাতের যে কোনো সময়ে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে। 

এ ঘটনায় বাংলাদেশি প্রবাসীদের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। নিন্দার ঝড় বইছে সোশ্যাল মিডিয়ায়। প্রবাসীরা এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার দাবি জানিয়েছেন প্রশাসনের কাছে। এদিকে দুর্বৃত্তদের চিহ্নিত করতে ডেট্রয়েট সিটি পুলিশ তদন্তে নেমেছে। বাংলাটাউন নামফলকের দু’পাশে কালো রঙ দিয়ে লেপন করে দেয়ায় ফলকটি শ্রীহীন হয়ে পড়েছে। ডেট্রয়েট সিটি পুলিশকে ঘটনার তদন্তের জন্য সরেজমিন পরিদর্শন করেছেন। 

বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধ এবং আমেরিকা ও বাংলাদেশের জাতীয় পতাকা খচিত বাংলাটাউন এই ফলকটি নির্মাণ করে বাংলাদেশি আমেরিকান পাবলিক অ্যাফেয়ার্স। ২০১৭ সালের ২০ অক্টোবর ডেট্রয়েট সিটির মেয়র মাইক ডোগান আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন। এর আগে ২০১৫ সালে ৬ নভেম্বর মিশিগান স্টেটের তৎকালীন গভর্নর রিক স্নাইডার এই এলাকাকে আনুষ্ঠানিকভাবে বাংলাটাউন স্বীকৃতি প্রদান করেন।  

ডেট্রয়েট-হ্যামট্রাম্যাক শহরের প্রবেশমুখের কনান্টে দৃষ্টিনন্দন বাংলাটাউন ফলকটি বাংলাদেশিসহ অন্য দেশের মানুষের দৃষ্টি আকর্ষণ করে আসছে। বাংলাদেশি ঐতিহ্য বহন করে আসা এই ফলকটি মিশিগানে বেড়াতে আসা বাংলাদেশি পর্যটকদের কাছে খুবই আকর্ষণীয় স্পট।

শেয়ার করুন