০৩ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ০৯:৪৭:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
সরকারি কর্মজীবীদের বেতনকাঠামো বাস্তবায়নের আগে টিআইবির শর্ত মানার আহ্বান রোগীর সুস্থতায় পরিবারের সদস্যদের ভূমিকা গুরুত্বপূর্ণ বালিয়াড়ি ধবংস করলে প্রাকৃতিক উপকূলীয় সুরক্ষা দুর্বল হতে পারে ইসরায়েলের সমালোচনা, বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিল ও বহিষ্কার অসাংবিধানিক রাজু হত্যার অভিযুক্ত আতোস্তা গ্রেফতার নিউইয়র্কে মাদকে মৃত্যু ৪৫ শতাংশ কমেছে ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দিতে বিল পাস মসজিদে তিন মুসলিম হত্যাকাণ্ড : লিন্ডসের বিরুদ্ধে হত্যার অভিযোগ উল্টো পথে আসা গাড়ির ধাক্কায় বাংলাদেশি মা-মেয়ে নিহত আশ্রয়প্রার্থী শতাধিক অভিবাসীকে আফ্রিকার ৮ দেশে পাঠালো যুক্তরাষ্ট্র


আমি স্বাধীন নাকি পরাধীন
মারিয়াম রহমান
  • আপডেট করা হয়েছে : ০৯-০৪-২০২২
আমি স্বাধীন নাকি পরাধীন


আমি রাস্তায় বের হলেই হতে পারি ধর্ষিত, তবুও নাকি আমি স্বাধীন। আমি বাচ্চা নাকি সাবালিকা, তাতে কিছুই যায় আসে না।

আমি বুড়ি নাকি মহিলা, কি দরকার জানার। দেহের সাধ মিটিয়ে হয় না শান্ত, পড়ে থাকে আমার নিথর দেহ, তবুও আমি স্বাধীন। স্বাধীন হয়ে পারি না বলতে মনের দুটো কথা, বললেই তো হয়ে যাবো গুম আর না হয় কোনো এক নদীর পাড়ে পড়ে থাকবে আমার লাশ, তবুও আমি স্বাধীন। আমি সকাল ৮টায় স্কুলে যাবো রাস্তায় হয় দুপুর, জ্যাম ঠেলে ঠেলে কান্ত হয়ে ভাবি আজ বুঝি আর স্কুলে যাওয়া হলো না, তবুও আমি স্বাধীন। যাদের রক্তে দেশ হলো স্বাধীন তাদেরই ভুলে গিয়েছি, যুদ্ধ করেনি, বন্দুক ধরেনি, তবুও সে যোদ্ধা। আসলেই যারা করলো যুদ্ধ, তাদের ঠাঁই হয় ফুটপাতে, নাই কোনো সম্বল, তবুও তারা জঙ্গি নাম হয় এই দেশে। এমন স্বাধীন দেশ, যেখানে মেয়ে বাবার কাছে নিরাপদ নয়, মামা-চাচা তো বাদই দিলাম। এই দেশ নাকি  স্বাধীন। মানুষের জন্য মানুষ হয়ে যাচ্ছে অমানুষ দিন দিন, এখন শুধু মনে হয় স্বাধীন দেশে থেকেও আমি পরাধীন।


শেয়ার করুন