০৩ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ০৩:০৯:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসরায়েলের সমালোচনা, বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিল ও বহিষ্কার অসাংবিধানিক রাজু হত্যার অভিযুক্ত আতোস্তা গ্রেফতার নিউইয়র্কে মাদকে মৃত্যু ৪৫ শতাংশ কমেছে ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দিতে বিল পাস মসজিদে তিন মুসলিম হত্যাকাণ্ড : লিন্ডসের বিরুদ্ধে হত্যার অভিযোগ উল্টো পথে আসা গাড়ির ধাক্কায় বাংলাদেশি মা-মেয়ে নিহত আশ্রয়প্রার্থী শতাধিক অভিবাসীকে আফ্রিকার ৮ দেশে পাঠালো যুক্তরাষ্ট্র ডাকা প্রাপকদের গ্রিনকার্ড প্রাপ্তিতে বাড়তে পারে জটিলতা নাগরিকত্ব প্রত্যাশীদের জন্য ‘নেইবারহুড ইনভেস্টিগেশন’ ৩৫ বছর পর আবার চালু করলো ইউএসসিআইএস নিউইয়র্কে একের পর এক অপরাধ


ব্র্ঙ্কসে অগ্নিকাণ্ড, তিন শিশুসহ নিহত ৪
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৩-১১-২০২২
ব্র্ঙ্কসে অগ্নিকাণ্ড, তিন শিশুসহ নিহত ৪ অগ্নিকাণ্ডের চিত্র


নিউইয়র্কের ব্রঙ্কসের একটি বাড়িতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে চারজন নিহ হয়েছে। নিহতদের মধ্যে তিন শিশু রয়েছে বলে জানা গেছে।

ইউনিয়নপোর্ট সেকশনের ক্যাসেল হিল অ্যাভিনিউয়ের কাছে কুইম্বি অ্যাভিনিউয়ের একটি বহুতল বাসভবনে স্থানীয় সময় সকাল ৬টা নাগাদ অগ্নিকা-ের সূত্রপাত ঘটে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

বাড়ি থেকে দুই শিশুকে উদ্ধার করে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয়। ঘটনাস্থল থেকে উদ্ধার করা আরো এক শিশু এবং এক প্রাপ্তবয়স্ক মারা গেছে বলেও নিশ্চিত করেছেন কর্মকর্তারা।

পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে সবচেয়ে ছোট শিশুর বয়স মাত্র ১০ মাস। অন্যরা হলো ১০ থেকে ১২ বছর বয়সী ছেলে শিশু এবং ২২ বছর বয়সী এক যুবক। শহরের মেডিকেল পরীক্ষক তাদের মৃত্যুর কারণ সম্পর্কে জানাবেন।

অগ্নিকা-ে আহত এক পুরুষ ও মহিলা রোববার মধ্যরাতে হাসপাতালে ছিলেন। জানা গেছে, এই বাড়ির মালিক বাংলাদেশি আমেরিকান এক পুলিশ কর্মকর্তা।

শেয়ার করুন