১৮ এপ্রিল ২০২৬, শনিবার, ০৭:০৯:০৯ অপরাহ্ন
শিরোনাম :
মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন সেই শিক্ষিকা মাহেরীন চৌধুরী আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস টাইম ম্যাগাজিনে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান খালেদা জিয়া সহ দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ পদক প্রদান যুক্তরাষ্ট্রে ইসরায়েল নিয়ে জনমত বদলাচ্ছে টেক্সাসে পাঠ্যক্রমে ইসলাম ও সংখ্যালঘু ইতিহাস পরিবর্তন ঘিরে তীব্র বিতর্ক ট্রাম্প অ্যাকাউন্টস : চার মিলিয়নের বেশি শিশু নিবন্ধিত নিউ ইয়র্কে ২-কে চাইল্ড কেয়ার হবে পূর্ণ দিবস ও বছরব্যাপী ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের ডিপোর্টেশন ঠেকানোর রায় দেওয়ায় দুই অভিবাসন বিচারককে বরখাস্তের অভিযোগ ইমিগ্রেশন আপিল বোর্ডে মাহমুদ খলিলের আপিল খারিজ


সিডনি আজ মিরপুর হয়ে যাবে?
সালেক সুফী,অস্ট্রেলিয়া থেকে
  • আপডেট করা হয়েছে : ২৭-১০-২০২২
সিডনি আজ মিরপুর হয়ে যাবে? নেদারল্যান্সের বিপক্ষে জয়ের পর সেলফি ও অটোগ্রাফ শিকারীদের কবলে সাকিব/ছবি সংগৃহীত


সাত সকালে ঘুম ভেঙে দেখি আমেরিকা থেকে ডাক্তার মোহাম্মদ আলী মানিক লিখেছেন, সিডনি আজ মিরপুর হয়ে যাবে! দেশে প্রবাসে ১৭ কোটি বাঙালী জানেন, আজ টি ২০ বিশ্বকাপে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে বেঙ্গল টাইগার্স খেলবে দক্ষিণ আফ্রিকা দলের বিরুদ্ধে। অস্ট্রেলিয়ায় বসবাসরত ক্রিকেট পূজারী মানুষগুলোর তো কথাই নেই, আশে পাশের দেশ এমনকি বাংলাদেশ থেকেও বাংলাদেশিরা আজ থাকবে খেলার মাঠে। নানা বর্ণে , নানা রূপে আবির্ভুত হয়ে বাংলাদেশ ,বাংলাদেশ হুঙ্কারে মাতিয়ে তুলবে খেলার মাঠ। ঠিক যেমন হয়ে থাকে সাকিব বাহিনী যখন খেলে বাঘের খাঁচায়- মীরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে।  

অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশিদের আতিথেয়তা বিশ্ব নন্দিত। স্বচ্ছল কম স্বচ্ছল সবাই চায় বাংলাদেশ থেকে আগত অতিথিদের আপ্যায়ন করতে। আর বাংলাদেশের বিজ্ঞাপন ক্রিকেট দলকে কাছে পেলে কথাই নেই। এই প্রথম বার বাংলাদেশ টি২০ টুর্নামেন্ট খেলতে এসেছে অস্ট্রেলিয়ায়। ঐতিহাসিক সিডনি মাঠে আগে কখনো খেলেনি বাংলাদেশ এ ভার্সানের খেলা। পরিস্থিতি বিচারে বাংলাদেশ আজকের খেলায় ফেভরিট না হলেও ভয় ডর হীন ক্রিকেট খেললে জয় পেতেও পারে। টি২০ ক্রিকেট অনেকটাই জুয়া খেলা। জুয়া খেলায় বলে কয়ে জয় আসে না।

 এবারের বিশ্বকাপ উথাল পাথালে টইটম্বুর। দুইবারের চ্যাম্পিয়ন দল ওয়েস্ট ইন্ডিজ মূল রাউন্ডে উঠতেই পারলো না। টুর্নামেন্ট ফেভরিট স্বাগতিক অস্ট্রেলিয়া প্রথম ম্যাচেই হেরে গেছে।অপর ফেভরিট ইংল্যান্ডকে হারিয়ে দিয়েছে দুর্বলতম আয়ারল্যান্ড। জানিনা বৃষ্টি আজ খেলায বিঘœ ঘটাবে কিনা। দিন শেষে চোকার দল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বাংলাদেশ জয় পেলে অবাক হওয়ার কিছু থাকবে না। তবে কাজটি সহজ হবে না মোটেও।

দক্ষিণ আফ্রিকার আছে অস্ট্রেলিয়ান উইকেট উপযোগী তুখোড় পেস বোলিং ব্যাটারী। আজকের ম্যাচের সাফল্য অনেকটাই নির্ভর করবে রাবাদা, এনজিডি, পারনেল , নর্টজেদের কিভাবে সামাল দেয়। ভয় হলো শান্ত,সৌম্যদের নিয়ে। পেসি, বাউন্সি  উইকেটে ওদের টেকনিক প্রশ্ন বিদ্ধ। আর বাংলাদেশ ক্রমাগত এক্সপেরিমেন্ট করেই চলেছে। আজ লিটন ,সাকিবকে মূল দায়িত্ব নিয়ে ব্যাটিং করতে হবে। একটি সলিড প্লাটফর্ম দেয়া গেলে আফিফ , মোসাদ্দেক ,সোহান মারকুটে ব্যাটিং করে যদি ১৬০ করতে পারে তাসকিন ,হাসান মাহমুদ, মুস্তাফিজরা ভরসা পাবে লড়াই করার। স্পিনের বিরুদ্ধে প্রোটিয়াদের দুর্বলতা আছে। তবে ডিকক ,মিলারদের বিরুদ্ধে এসসিজির বড় মাঠে মিরাজকে খেলানো যুক্তিসঙ্গত হবে। বাংলাদেশকে ৫ ফ্রন্ট লাইন বলার খেলাতেই হবে। বৃষ্টি সম্ভাবনার কথা মাথায় রেখে টস জয় করে ব্যাটিং করে উত্তম হবে। 

অস্ট্রেলিয়া থাকছি। কিন্তু  মণে প্রাণে সারাক্ষনই বাঙলা। এর সুখদুঃখে কেদে ওঠে মন শুধু আমারই নয় প্রতিটা অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশীরই।  জয়ের আশায় তৃষ্ণার্ত কাকের মতো চেয়ে থাকবো। বিজয় আসলে উচ্ছসিত হবো। শুভ কামনা বাংলাদেশ।

শেয়ার করুন