১৮ এপ্রিল ২০২৬, শনিবার, ৬:৫৮:১৮ অপরাহ্ন
শিরোনাম :
মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন সেই শিক্ষিকা মাহেরীন চৌধুরী আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস টাইম ম্যাগাজিনে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান খালেদা জিয়া সহ দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ পদক প্রদান যুক্তরাষ্ট্রে ইসরায়েল নিয়ে জনমত বদলাচ্ছে টেক্সাসে পাঠ্যক্রমে ইসলাম ও সংখ্যালঘু ইতিহাস পরিবর্তন ঘিরে তীব্র বিতর্ক ট্রাম্প অ্যাকাউন্টস : চার মিলিয়নের বেশি শিশু নিবন্ধিত নিউ ইয়র্কে ২-কে চাইল্ড কেয়ার হবে পূর্ণ দিবস ও বছরব্যাপী ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের ডিপোর্টেশন ঠেকানোর রায় দেওয়ায় দুই অভিবাসন বিচারককে বরখাস্তের অভিযোগ ইমিগ্রেশন আপিল বোর্ডে মাহমুদ খলিলের আপিল খারিজ


জীবন চলে
দলিলুর রহমান
  • আপডেট করা হয়েছে : ০৯-০৪-২০২২
জীবন চলে


বাংলাবাজারের চিত্রশিল্প দেখো

এখানে এখন জানুয়ারির একটি সন্ধ্যা

এই যে চোখ ক্যামেরার মতো ঘোরে।

সপ্রতিভ আলো নির্মম সাহসী সবুজ

এখানে সাদা তুষার চঞ্চল

পরিশ্রমী মানুষের ঢল ছুটছে বিরামহীন।

হাতে হিম নীল ব্যাগে গ্রোসারি

চোখে মুখে উদ্বেগ-উৎকণ্ঠা এই প্রবাসের যাতনা।

হৃদয়ে ফেলে আসা মেঠোপথ প্রজাপতি মৌমাছি

ঝাঁকি জালে একটি চকচকে মাছের ঝলকানি

মাঠে চরে গরু খেসারি ঘাসে ব্যস্ত মুখের থাবা

কোথায় হারিয়ে গেল ইটখোলার কালো ধোঁয়ায়

রূপসী পৃথিবীর মনোরম ছবি ক্রমশ ডুবে যাচ্ছে

কালরাতের ক্ষুধার্ত হায়েনার হিংস্রতায়।

এখানে ক্যামেরায় ছবি তোলে একজন সাংবাদিক

রাত আসে ধীরে বাইরে নিয়ন বাতি

জনতার জঙ্গম এগোই পায়ের শব্দ

মানুষের কলরব মাটি থেকে বহুদূর

পুঁইশাক পুদিনা চেয়ে থাকে দেশি ইলিশের চোখ

নাকে আসে ঘ্রাণ আম লিচু কাঁঠালের

মনে পড়ে মায়ের স্তন প্রেয়সীর শরীর

ফেলে আসা শিশুর হাসি

কে দেখে হৃদয়ের করুণ গভীর ত?


মানি ট্রান্সফারে হাতে ডলার

ঘর্মাক্ত মানুষের লাইন

ইলেকট্রনিক নাম্বার মুহূর্তে চলে গেল

ঢাকায় একটি ব্যাংকে

কেদাক্ত আঙুলে ঘুরে ঘুরে ডলার

ফিরে আসবে এখানেই

তৈরি হবে আরেকটি উজ্জ্বল বেগমপাড়া।

শেয়ার করুন