০৩ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ০৯:২১:২৫ অপরাহ্ন
শিরোনাম :
সরকারি কর্মজীবীদের বেতনকাঠামো বাস্তবায়নের আগে টিআইবির শর্ত মানার আহ্বান রোগীর সুস্থতায় পরিবারের সদস্যদের ভূমিকা গুরুত্বপূর্ণ বালিয়াড়ি ধবংস করলে প্রাকৃতিক উপকূলীয় সুরক্ষা দুর্বল হতে পারে ইসরায়েলের সমালোচনা, বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিল ও বহিষ্কার অসাংবিধানিক রাজু হত্যার অভিযুক্ত আতোস্তা গ্রেফতার নিউইয়র্কে মাদকে মৃত্যু ৪৫ শতাংশ কমেছে ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দিতে বিল পাস মসজিদে তিন মুসলিম হত্যাকাণ্ড : লিন্ডসের বিরুদ্ধে হত্যার অভিযোগ উল্টো পথে আসা গাড়ির ধাক্কায় বাংলাদেশি মা-মেয়ে নিহত আশ্রয়প্রার্থী শতাধিক অভিবাসীকে আফ্রিকার ৮ দেশে পাঠালো যুক্তরাষ্ট্র


ইফজাল চৌধুরী সিলেট জেলা পরিষদের সদস্য নির্বাচিত
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২০-১০-২০২২
ইফজাল চৌধুরী সিলেট জেলা পরিষদের সদস্য নির্বাচিত জয়ের পর ইফজাল চৌধুরী


প্রবাসের অন্যতম পরিচিত মুখ, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির সহ সভাপতি, জালালাবাদ এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক ও যুক্তরাষ্ট্র যুব লীগ নেতা ইফজাল চৌধুরী নতুন ইতিহাস সৃষ্টি করেছেন। অসাধ্যকে সাধন করেছেন। এটা সম্ভব হয়েছে নেতৃত্বের গুণের কারণেই। তা না হলে প্রবাসে থেকে হঠাৎ করে বাংলাদেশে গিয়ে নিজ এলাকার মানুষের মনজয় করে কীভাবে নেতা নির্বাচিত হলেন। আসলে তিনি সিলেট জেলা পরিষদের নির্বাচনে সদস্য নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও সিলেট যুব লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ। অনেকই ধারণা করেছিলেন শামীম আহমেদের সাথে হয়ত ইফজাল চৌধুরীর প্রতিদ্বন্দ্বিতা হবে কিন্তু ইফজাল চৌধুরী যে বাজিমাত করবেন এটা কারো ধারণাতেই ছিলো না। নিউইয়র্ক থেকে বড় ভাই বিলাল চৌধুরী, তার বন্ধু-সহকর্মী, শুভাকাঙ্খি এবং সিলেটের স্থানীয় নেতৃবৃন্দের পরামর্শ এবং সহযোগিতায় ইফজাল চৌধুরী নতুন ইতিহাস তৈরি করেন।

সিলেট জেলা পরিষদের (১৩ নং ওয়ার্ড)  নির্বাচন অনুষ্ঠিত হয় গত ১৭ অক্টোবর। এই নির্বাচনে তিন প্রতিদ্বন্দ্বী অংশগ্রহণ করেন। এবং ১২০ জন ভোটারের ১১৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ১টি ভোট বাতিল করা হয় এবং ২ জন অনুপস্থিত ছিলেন। ইফজাল চৌধুরী পেয়েছেন ৬৫ ভোট, শামীম আহমেদ পেয়েছেন ৪৯ ভোট। অপর প্রার্থী আব্দুর রহমান পেয়েছেন মাত্র তিন ভোট। ইফজাল চৌধুরীর এই বিজয়ে প্রবাসী বাংলাদেশীরা আনন্দিত হয়েছেন এবং তারা তাকে অভিনন্দন জানাচ্ছেন।

অন্যদিকে প্রবাসের আরেক প্রিয় মুখ বিয়ানীবাজারের মোহাম্মদ খসরুজ্জামান খসরুও জেলা পরিষদ নির্বাচনে সদস্য নির্বাচিত হয়েছেন (ওয়ার্ড নম্বর-৮)।

শেয়ার করুন