০৩ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ০৭:০৬:০৬ অপরাহ্ন
শিরোনাম :
সরকারি কর্মজীবীদের বেতনকাঠামো বাস্তবায়নের আগে টিআইবির শর্ত মানার আহ্বান রোগীর সুস্থতায় পরিবারের সদস্যদের ভূমিকা গুরুত্বপূর্ণ বালিয়াড়ি ধবংস করলে প্রাকৃতিক উপকূলীয় সুরক্ষা দুর্বল হতে পারে ইসরায়েলের সমালোচনা, বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিল ও বহিষ্কার অসাংবিধানিক রাজু হত্যার অভিযুক্ত আতোস্তা গ্রেফতার নিউইয়র্কে মাদকে মৃত্যু ৪৫ শতাংশ কমেছে ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দিতে বিল পাস মসজিদে তিন মুসলিম হত্যাকাণ্ড : লিন্ডসের বিরুদ্ধে হত্যার অভিযোগ উল্টো পথে আসা গাড়ির ধাক্কায় বাংলাদেশি মা-মেয়ে নিহত আশ্রয়প্রার্থী শতাধিক অভিবাসীকে আফ্রিকার ৮ দেশে পাঠালো যুক্তরাষ্ট্র


দেশে রাজনৈতিক সংকট চলছে : জেবেল গানি
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ০৭-১০-২০২২
দেশে রাজনৈতিক সংকট চলছে : জেবেল গানি


দেশে রাজনৈতিক সংকট চলছে বলে মন্তব্য করে বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি বলেন, রাজনৈতিক কারণে দেশের গণতন্ত্র আজ হুমকির মুখে। জনগন দুর্নীতি ও দুবৃর্ত্তায়নের কারণে অতিষ্ট। এ অবস্থা থেকে জনগনকে মুক্তি দিতে প্রয়োজন বিকল্প দেশপ্রেমিক রাজনৈতিক শক্তি।  শুক্রবার (০৭ অক্টোবর) নীলফামারীর ডিমলা ভবন প্রাঙ্গনে ডিমলা উপজেলার জাতীয় পার্টির সাবেক সাধারন সম্পাদক জাকারিয়া হোসেন রাজু'র নেতৃত্বে পাঁচ শতাধিক নেতা-কর্মীর বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ'এ যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 

অনুষ্ঠানে জাতীয় পার্টি (জাপা), বিএনপির পাঁচ শতাধিক  নেতা-কর্মী বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানির হাতে ফুলের তোড়া দিয়ে দলে যোগদান করেন। 


এসমর জেবেল রহমান গানি আরো বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখার দায়িত্ব রাজনীতিকদের, বিশেষ করে যারা চালকের আসনে আছেন তাদের। আর গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত হলে সেটা রাজনীতিকদের ভুল ও গোঁয়ার্তুমির কারণেই হয়। 


তিনি বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়া সমুন্নত রাখার অন্যতম পূর্বশর্ত হল সংলাপ-সমঝোতা ও পরমতসহিষ্ণুতা। যা বাংলাদেশের রাজনীতিতে অনুপস্থিত। ফলে যে কোনো অপশক্তির উদ্ভব ঘটার সমূহ আশংকা রয়েছে। এমনটি হলে এর প্রথম শিকার হবেন রাজনীতিকরা, যেমনটি হয়েছিল এক-এগারোর প্রেক্ষাপটে। তাই রাজনৈতিক নেতাদের দ্রুত সংলাপে বসে সংকটের সমাধান করতে হবে। দেশকে বিপর্যয় থেকে রক্ষা করতে হবে।


প্রধান বক্তার বক্তব্যে দলের মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া বাংলাদেশ ন্যাপ-এ যোগদানকারী নেতা-কর্মীদের স্বাগত জানিয়ে বলেন, বর্তমানে দেশে এক ভয়াবহ রাজনৈতিক শূন্যতা বিরাজ করছে। রাজনীতি শূণ্য এই পরিস্থিতি কোনো অবস্থায়ই দেশের জন্য মঙ্গলজনক নয়। রাজনৈতিক শূন্যতা অপশক্তির উর্বর ক্ষেত্র। জনগনের পক্ষের রাজনৈতিক শক্তি এখন অনুপস্থিত। জনগনের পক্ষের রাজনৈতিক শক্তি প্রতিষ্ঠায় আমাদের কাজ করে যেতে হবে। 


তিনি বলেন, রাজনৈতিক শূন্যতার সুযোগে ধর্মান্ধ উগ্র শক্তি মাথাচাড়া দিয়ে উঠার সমস্ত লক্ষণ পরিলক্ষিত হচ্ছে। এ বিষয়ে শাসক গোষ্ঠি সহ রাজনৈতিক শক্তিগুলোর  কোনো মাথা ব্যথা আছে বলে মনে হয় না। শাষক গোষ্ঠীর ভুলে যাচ্ছে এর জন্য তাদের যেমন মাশুল দিতে হবে, দেশকেও অনেক সমস্যার সম্মুক্ষিন হতে হবে। 


বাংলাদেশ ন্যাপ ডিমলা উপজেলা সমন্বয় কমিটির সদস্য ও প্রবীণ রাজনীতিক আবদুর রহমানের সভাপতিত্বে ও কেন্দ্রীয় সদস্য মোফাক্কারুল ইসলাম পেলবের সঞ্চালনায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন দলের প্রেসিডিয়াম সদস্য ব্যারিষ্টার মশিউর রহমান গানি, বক্তব্য রাখেন দলের প্রবীণ নেতা ওয়াহেদুর রহমান, লুৎফর রহমান, ডোমার উপজেলা বাবু জগবন্ধু রায়, যোগদানকারীদের মধ্যে জাতীয় পার্টি ডিমলা উপজেলা সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া হোসেন রাজু, যুগ্ম সম্পাদক আবদুল মতিন, আমজাদ হোসেন লিখন, ডিমলা সদর ইউনিয়ন সভাপতি দুলাল ইসলাম প্রমুখ। 


অনুষ্ঠানে জাতীয় পার্টি ডিমলা উপজেলা সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া হোসেন রাজু, যুগ্ম সম্পাদক আবদুল মতিন, আমজাদ হোসেন লিখন, দপ্তর সম্পাদক আবদুস শুক্কুর, নেত্বত্বে পাঁচ শতাধিক  নেতা-কর্মী যোগদান করেন।


আরো যোগ দান করেন জাপা ডিমলা সদর ইউনিয়ন সভাপতি দুলাল ইসলাম, বালাপাড়া সভাপতি আবদুল জাব্বার, পশ্চিম ছাতনাই সভাপতি জালাল উদ্দীন, সাবেক সরকারী কর্মকর্তা বিশ্বনাথ সিংহ রায়, খগাখড়িবাড়ী ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক আইয়ুব হোসেন খান রাজু প্রমুখ।

শেয়ার করুন