১৮ এপ্রিল ২০২৬, শনিবার, ০২:৪৩:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন সেই শিক্ষিকা মাহেরীন চৌধুরী আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস টাইম ম্যাগাজিনে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান খালেদা জিয়া সহ দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ পদক প্রদান যুক্তরাষ্ট্রে ইসরায়েল নিয়ে জনমত বদলাচ্ছে টেক্সাসে পাঠ্যক্রমে ইসলাম ও সংখ্যালঘু ইতিহাস পরিবর্তন ঘিরে তীব্র বিতর্ক ট্রাম্প অ্যাকাউন্টস : চার মিলিয়নের বেশি শিশু নিবন্ধিত নিউ ইয়র্কে ২-কে চাইল্ড কেয়ার হবে পূর্ণ দিবস ও বছরব্যাপী ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের ডিপোর্টেশন ঠেকানোর রায় দেওয়ায় দুই অভিবাসন বিচারককে বরখাস্তের অভিযোগ ইমিগ্রেশন আপিল বোর্ডে মাহমুদ খলিলের আপিল খারিজ


ইইউ রাষ্ট্রদূতদের সঙ্গে জিএম কাদেরের বৈঠক
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ০৩-১০-২০২২
ইইউ রাষ্ট্রদূতদের সঙ্গে জিএম কাদেরের বৈঠক


ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূতদের দ্বাদশ জাতীয় নির্বাচন কেন্দ্র করে একটা অংশগ্রহনমুলক গ্রহনযোগ্য ও আন্তর্জাতিক মানের নির্বাচন অনুষ্ঠানে নানামুখী তৎপরতা অব্যাহত রেখেছে। এ পর্যায় তারা বৈঠক করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদে বিরোধী দলীয় উপনেতা জিএম কাদেরের সঙ্গে। রোববার সকালে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অ্যাম্বাসেডর চার্লস হোয়াইটলির আমন্ত্রণে ‘ব্রেকফাস্ট মিটিং’ নামে হয় সেটি। 

নিজ বাসভবনে সংস্থাটির পক্ষে উক্ত বৈঠকের নেতৃত্বে ছিলেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত। অন্যদিকে, জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যানের সাথে সেসময় দলটির মহাসচিব মো: মুজিবুল হক চুন্নু এবং চেয়ারম্যানের উপদেষ্টা ও বিশেষদূত মাসরুর মওলা উপস্থিত ছিলেন বলে জানা গেছে। 

বৈঠকটির ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছু জানা না গেলেও বাংলাদেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি সহ সামাজিক ও অর্থনৈতিক নানা বিষয় আলোচনায় উঠে আসে বলে জানা গেছে।

উল্লেখ্য, এর একদিন আগে জিএম কাদের শনিবার বলেছেন, চলমান সহিংস রাজনীতি আগামী জাতীয় নির্বাচনের জন্য ‘অশনি সংকেত’। সহিংসতার মাধ্যমে জোর জবরদস্তির একটি নির্বাচন হবে, সরকারি দল থেকে এমন মেসেজ পাচ্ছেন বলেও জানান তিনি। 

ওই প্রেক্ষাপট ছাড়াও ইইউর সঙ্গে তার বৈঠকটি গুরুত্বপূর্ন বলে মনে করছেন রাজনৈতিক মহল। 

বলে রাখা ভাল, জাতীয় পার্টি ক্ষমতাসীন আওয়ামী লীগের জোটের দল। যদিও সরকারের স্বার্থে তারা সংসদে বিরোধী দলের আসনে বসছেন। তবে ইদানিং দলের চেয়ারম্যান জিএম কাদের সহ অন্যরা সরকারের বিভিন্ন বিষয়ে কঠোর সমালোচনা করছেন। 


শেয়ার করুন