০২ জুন ২০২৬, মঙ্গলবার, ০৮:৩৪:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজ ৪৫তম শাহাদাতবার্ষিকী অ্যাডভান্সড প্যানক্রিয়াটিক ক্যানসার চিকিৎসায় যুগান্তকারী অগ্রগতি ইসলামবিদ্বেষী গ্রাফিতি ঘিরে মুসলিম কম্যুনিটিতে আতঙ্ক যুক্তরাষ্ট্রে মর্টগেজ সুদের হার ৯ মাসের মধ্যে সর্বোচ্চ ইসরায়েল ডে প্যারেড বর্জনের ঘোষণা জোহরান মামদানির ওজনপার্ক মসজিদ আল-আমানের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতেই চলবে ভিসা ও অভিবাসন ব্যবস্থা, বললেন রুবিও নিউইয়র্কে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের জন্য এক্সেলসিয়র স্কলারশিপ আবেদন শুরু ৪ লাখ সাশ্রয়ী আবাসনের পরিকল্পনা ঘোষণা মেয়রের উপকূলের ১৯ জেলার প্রাণ-প্রকৃতি ঝুঁকিতে


নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের বনভোজন ১৫ জুলাই
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৭-০৬-২০২৩
নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের বনভোজন ১৫ জুলাই নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সভায় উপস্থিত কর্মকর্তারা


নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের বার্ষিক বনভোজন অগামী ১৫ জুলাই শনিবার অনুষ্ঠিত হবে। প্রেসক্লাবের কার্যকরি পরিষদের সভায় এ ব্যাপারে বিস্তারিত আলোচনা শেষে বনভোজন অনুষ্ঠান সফল করতে ৫ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। রোববার জ্যাকসন হাইটসের একটি রেস্টুরেন্টে এই সভা অনুষ্ঠিত হয়। 

প্রেসক্লাবের সভাপতি আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মনোয়ারুল ইসলাম। সভায় কর্মকর্তাদের মধ্যে সহ-সভাপতি শেখ সিরাজুল ইসলাম, যুগ্ম-সম্পাদক মমিনুল ইসলাম মজুমদার, সাংগঠনিক সম্পাদক এস এম সোলায়মান, দপ্তর সম্পাদক মাহথির ফারুকী এবং কার্যকরি সদস্য ডা. ওয়াজেদ এ খান, ফরিদ আলম ও এবিএম সালাহউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। 

সভায় গঠিত বনভোজন আয়োজন কমিটির কর্মকর্তারা হচ্ছেন: আহ্বায়ক শেখ সিরাজুল ইসলাম, সদস্যসচিব এস এম সোলায়মান এবং সদস্য ফরিদ আলম, মাহাথির ফারুকী ও সৈয়দ ইলিয়াস খসরু। সভায় জানানো হয় যে, আগামী ১৫ জুলাই নিউইয়র্কের লং আইল্যান্ডস্থ হেকশেয়ার স্টেট পার্কে (ফিল্ড # ৩) এবারের বনভোজন অনুষ্ঠিত হবে।  

সভায় ক্লাবের কোষাধ্যক্ষ রশিদ আহমদের পিতা মওলানা শায়খ আব্দুল মতিনের ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে একটি শোক প্রস্তাব গৃহীত হয়। এছাড়াও ক্লাব কর্মকর্তা এবিএম সালাহউদ্দিন আহমেদ ও এস এম সোলায়মান-এর অসুস্থ মাতার সুস্থতা কামনা ও রশিদ আহমদের পিতার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মমিন মজুমদার।

শেয়ার করুন