১৮ এপ্রিল ২০২৬, শনিবার, ০৩:৫৩:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন সেই শিক্ষিকা মাহেরীন চৌধুরী আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস টাইম ম্যাগাজিনে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান খালেদা জিয়া সহ দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ পদক প্রদান যুক্তরাষ্ট্রে ইসরায়েল নিয়ে জনমত বদলাচ্ছে টেক্সাসে পাঠ্যক্রমে ইসলাম ও সংখ্যালঘু ইতিহাস পরিবর্তন ঘিরে তীব্র বিতর্ক ট্রাম্প অ্যাকাউন্টস : চার মিলিয়নের বেশি শিশু নিবন্ধিত নিউ ইয়র্কে ২-কে চাইল্ড কেয়ার হবে পূর্ণ দিবস ও বছরব্যাপী ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের ডিপোর্টেশন ঠেকানোর রায় দেওয়ায় দুই অভিবাসন বিচারককে বরখাস্তের অভিযোগ ইমিগ্রেশন আপিল বোর্ডে মাহমুদ খলিলের আপিল খারিজ


নির্বাচনী টুকিটাকি
সবচেয়ে বেশি ভোট পেয়েছেন রিজু মোহাম্মদ
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৪-০৯-২০২২
সবচেয়ে বেশি ভোট পেয়েছেন রিজু মোহাম্মদ বাংলাদেশ সোসাইটির নির্বাচন


বাংলাদেশ সোসাইটির নির্বাচনে এবারো প্রচার সম্পাদক পদে রিজু মোহাম্মদ সর্বাধিক ভোট পেয়ে জয়লাভ করেছেন। তিনি সর্বোচ্চ ৩২৯১ ভোট পেয়েছেন। তার ভোটের হার ৫৫.৭৬%। এর আগের নির্বাচনেও রিজু মোহাম্মদ সর্বাধিক ভোট পেয়েছিলেন। তার ভোটপ্রাপ্তি দেখে অনেকেই বলেছেন, ৩৮ জন প্রার্থীর মধ্যে রিজু মোহাম্মদই সবচেয়ে বেশি জয়প্রিয়। দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়েছেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মহিউদ্দিন দেওয়ান। তিনি পেয়েছেন ৩২১৪ ভোট। তৃতীয় সর্বোচ্চ ভোট পেয়েছেন সদস্য ফারহানা চৌধুরী। তিনি পেয়েছেন ৩২১০ ভোট।


নবনির্বাচিত সভাপতি রব মিয়ার অনুভূতি

গত ১৮ সেপ্টেম্বর বাংলাদেশ সোসাইটির সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আব্দুর রব মিয়া। ভোটে জয়লাভ করার পর এক প্রতিক্রিয়ায় তিনি জানান, আমি প্রথমে শুকরিয়া আদায় করছি মহান রাব্বুল আলআমিনের কাছে। তাঁর অশেষ রহমতে আমরা জয়লাভ করেছি। তিনি বলেন, এই বিজয় আমার বিজয় নয়, এই বিজয় প্রবাসী বাংলাদেশীদের বিজয়, এই বিজয় আমার ভোটাদের বিজয়, এই বিজয় আমার কর্মীদের বিজয়, এই বিষয় আমার সমর্থকদের বিজয়। তিনি নয়ন- আলী প্যানেলকেও অভিনন্দন জানান নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য। তিনি বলেন, নির্বাচন করেছি আমরা প্যানেলভিত্তিক কিন্তু আজ থেকে আমরা সবাই এক। আমাদের একটি মাত্র প্যানেল। সেটি হলো বাংলাদেশ সোসাইটি। তিনি বলেন, আমি আমার প্যানেল এবং বাংলাদেশ সোসাইটির সকল সদস্যদের নিয়ে সোসাইটিকে আদর্শ সংগঠনে পরিণত করবো। বাংলাদেশ সোসাইটির গ্রহণযোগ্যতা বৃদ্ধি করবো। সেই সাথে আমাদের নির্বাচনী প্রতিশ্রুতি পালন করবো। তিনি একটি সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন পরিচালনা করার জন্য নির্বাচন কমিশনকে ধন্যবাদ।


বেশি ভোট ব্রুকলীন কেন্দ্রে

গত ১৮ সেপ্টেম্বরের নির্বাচনে সবচেয়ে বেশি ভোট পড়েছে ব্রুকলীন কেন্দ্রে। এই কেন্দ্রে ভোট পড়েছে ১৫৫১ ভোট, দ্বিতীয় সর্বোচ্চ ভোট পড়েছে উডসাইড কেন্দ্রে। তৃতীয় সর্বোচ্চ ভোট পড়েছে ব্রঙ্কস কেন্দ্রে। এই কেন্দ্রে ভোট পড়েছে ১১৭৭ ভোট। চতুর্থ সর্বোচ্চ ভোট পড়েছে জ্যামাইকা কেন্দ্রে। এই কেন্দ্রে ভোট পড়েছে ৯৬৯ ভোট। ওজনপার্ক কেন্দ্রে সবচেয়ে কম ভোট পড়েছে। এই কেন্দ্রে ভোট পড়েছে ৭৫৩ ভোট।


নোয়াখালিবাসীর বাজিমাত

বাংলাদেশ সোসাইটির নির্বাচনে বৃহত্তর নোয়াখালিবাসী বাজিমাত করেছে। তাদের ভোটেই ছিলো রব- রুহুল প্যানেলের জয়ের নিয়ামক। তাদের ভোটেই রব- রুহুল প্যানেলের সকল প্রার্থী জয় নিশ্চিত হয়েছে। এই প্যানেলের অনেক প্রার্থী অন্যান্য কেন্দ্রে পরাজিত হলেও নোয়াখালিবাসীর ভোটে তাদের জয় নিশ্চিত হয়েছে। নোয়খালিবাসীর ভোটে এবার নয়ন- আলী প্যানেলের সবাই ধরাশায়ী। জয়তু নোয়াখালিবাসী। দীর্ঘদিন পর তারা তাদের কাঙ্খিত সভাপতি পেয়েছেন।


নির্বাচন কমিশনের চেয়ারম্যানের ধন্যবাদ

সকলের সহযোগিতায় একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন উপহার দিয়েছে বাংলাদেশ সোসাইটির নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের চেয়ারম্যান এডভোকেট জামাল আহমেদ জনি, ট্রাস্টি বোর্ড, কার্যকরি কমিটি, উভয় প্যানেলের কর্মী- সমর্থক, সাধারণ ভোটার এবং নির্বাচন সংক্রান্ত কাজে যারা সহযোগিতা করেছেন তাদের সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।

শেয়ার করুন