১৮ এপ্রিল ২০২৬, শনিবার, ৬:৪৭:৫২ অপরাহ্ন
শিরোনাম :
মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন সেই শিক্ষিকা মাহেরীন চৌধুরী আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস টাইম ম্যাগাজিনে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান খালেদা জিয়া সহ দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ পদক প্রদান যুক্তরাষ্ট্রে ইসরায়েল নিয়ে জনমত বদলাচ্ছে টেক্সাসে পাঠ্যক্রমে ইসলাম ও সংখ্যালঘু ইতিহাস পরিবর্তন ঘিরে তীব্র বিতর্ক ট্রাম্প অ্যাকাউন্টস : চার মিলিয়নের বেশি শিশু নিবন্ধিত নিউ ইয়র্কে ২-কে চাইল্ড কেয়ার হবে পূর্ণ দিবস ও বছরব্যাপী ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের ডিপোর্টেশন ঠেকানোর রায় দেওয়ায় দুই অভিবাসন বিচারককে বরখাস্তের অভিযোগ ইমিগ্রেশন আপিল বোর্ডে মাহমুদ খলিলের আপিল খারিজ


যুবদল কর্মী শাওন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ২২-০৯-২০২২
যুবদল কর্মী শাওন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন মো: শাওন (২৫)/ছবি সংগৃহীত


আন্দোলনরত বিএনপির আরো এক কর্মী নিহত।  ভোলায় দুইজন নিহত হওয়ার পর নারায়নগঞ্জে আরো একজনের মৃত্যুঘটে পুলিশের সঙ্গে সংঘর্ষে। এরপর মুক্তারপুরে শাওনের নিহত হওয়ার ঘটনা। মুন্সীগঞ্জ শহরের খুব কাছেই মুক্তারপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে আহত মো: শাওন (২৫) গত রাতে মারা গেছেন।


বিএনপি দাবী করছে, শাওন যুবদল কর্মী ছিলেন। আজ বৃহস্পতিবার  রাত পৌনে ন’টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন থাকাবস্থায় মারা যান শাওন।  বিএনপি সুত্রে এ ঘটনা নিশ্চিত করেছে। 

গত বুধবার বিকাল তিনটার দিকে মুন্সিগঞ্জের মুক্তারপুর ফেরিঘাট এলাকায় নির্ধারিত বিক্ষোভ সমাবেশ ঘিরে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের  মধ্যে সংঘর্ষ হয়। উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার একপর্যায়ে পুলিশ লাঠিচার্জ করে।


বিএনপির নেতাকর্মীরাও দমে না যেয়ে ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে। পুলিশও পাল্টা টিয়ারশেল ও শটগানের গুলি ছুড়তে থাকে। এ সময় যুবদল কর্মী শাওনসহ বিএনপির বেশকিছু নেতাকর্মী আহত হয়। সংঘর্ষ চলাকালে পুলিশ শটগানের গুলি ও টিয়ারসেল নিক্ষেপ করে ছত্রভঙ্গ করার চেষ্টা করে। প্রায় ঘণ্টাব্যাপী ওই সংঘর্ষ চলে। পরে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।



শেয়ার করুন