১৮ এপ্রিল ২০২৬, শনিবার, ০৭:০৯:১১ অপরাহ্ন
শিরোনাম :
মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন সেই শিক্ষিকা মাহেরীন চৌধুরী আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস টাইম ম্যাগাজিনে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান খালেদা জিয়া সহ দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ পদক প্রদান যুক্তরাষ্ট্রে ইসরায়েল নিয়ে জনমত বদলাচ্ছে টেক্সাসে পাঠ্যক্রমে ইসলাম ও সংখ্যালঘু ইতিহাস পরিবর্তন ঘিরে তীব্র বিতর্ক ট্রাম্প অ্যাকাউন্টস : চার মিলিয়নের বেশি শিশু নিবন্ধিত নিউ ইয়র্কে ২-কে চাইল্ড কেয়ার হবে পূর্ণ দিবস ও বছরব্যাপী ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের ডিপোর্টেশন ঠেকানোর রায় দেওয়ায় দুই অভিবাসন বিচারককে বরখাস্তের অভিযোগ ইমিগ্রেশন আপিল বোর্ডে মাহমুদ খলিলের আপিল খারিজ


টি-২০ থেকে অবসরে মুশফিক
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ০৪-০৯-২০২২
টি-২০ থেকে অবসরে মুশফিক মুশফিকুর রহীম/ফাইল ছবি


বাংলাদেশের হয়ে ১০২ টি টি-২০ ম্যাচ খেলা উইকেটরক্ষক কাম ব্যাটসম্যান মুশফিকুর রহীম টি-২০ থেকে অবসরের ঘোষনা দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম মুশফিকের ভেরিফাইড টুইটার ও ফেসবুকে ওই ঘোষনা দেন তিনি। ২০০৬ সনে খুলনায় জিম্বাবুয়ের বিরুদ্ধে টি-২০ ভার্সানে অভিষেক ঘটে মুশফিক। সেটা অবশ্য বাংলাদেশেরও প্রথম টি-২০ ম্যাচ ছিল।


সে থেকেই তিনি খেলে আসছেন। কিন্তু ইদানিং কালে তিনি তার পারফরমেন্সের উপর আস্থা ধরে রাখতে পারেননি। সদ্য সমাপ্ত দুবাইয়ে অনুষ্টিত এশিয়া কাপে বাংলাদেশ দলের খালি হাতে ফিরে আসা (সুপার ফোরে না উঠতে পারা ও একটি জয়ও না পাওয়া) বাংলাদেশের ক্রিকেটের জন্য ভীষন লজ্জার উপলক্ষ হয়ে গেছে। মুশফিক নতুনদের স্থান ছেড়ে দিতে ও ওয়ানডে ও টেষ্টে মনযোগ আরো বাড়াতে টি-২০ ভার্সানে না খেলার ঘোষনা দেন। তবে ঘরোয়া লীগে খেলা সেটা তার জন্য সমস্যার কারন নয়। 

মুশফিক তার ভেরিফাইড ফেসবুক পেজে লিখেছেন- 

“সবাইকে সালাম এবং শুভেচ্ছা।

দীর্ঘ ক্রিকেট ক্যারিয়ারের যাত্রায় আমি আপনাদের সবাইকে পাশে পেয়েছি। ভাল এবং খারাপ দুই সময়েই আপনাদের অকুন্ঠ সমর্থন আমার প্রেরনা। 

টি টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার থেকে আজ আমি অবসর নিচ্ছি। তবে, বাংলাদেশের হয়ে টেস্ট এবং ওয়ানডে খেলা চালিয়ে যাবো।  আশা করছি এই দুই ফরম্যাটে আমি আরো কিছু নিয়ে আসতে পারবো দেশের জন্য। 

বাংলাদেশ প্রিমিয়ার লিগ(বিপিএল) সহ অন্যান্য ফ্রেঞ্চাইজি লিগে আমি আমার খেলা চালিয়ে যাবো টি টোয়েন্টি ফরম্যাটে। 

আলহামদুলিল্লাহ। সবার নিকট কৃতজ্ঞতা। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।”

উল্লেখ্য, মুশফিক ১০২ ম্যাচে ৯৩ ইনিংসে করেছেন ১৫০০ রান। যার সর্বোচ্চ ৭৫ অপরাজিত। 

এছাড়া ওয়ানডে খেলেছেন তিনি ২৩৬ ও টেষ্টম্যাচ ৮২ টি খেলেছেন মুশফিক। 


শেয়ার করুন