০২ জুন ২০২৬, মঙ্গলবার, ০৬:২৩:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজ ৪৫তম শাহাদাতবার্ষিকী অ্যাডভান্সড প্যানক্রিয়াটিক ক্যানসার চিকিৎসায় যুগান্তকারী অগ্রগতি ইসলামবিদ্বেষী গ্রাফিতি ঘিরে মুসলিম কম্যুনিটিতে আতঙ্ক যুক্তরাষ্ট্রে মর্টগেজ সুদের হার ৯ মাসের মধ্যে সর্বোচ্চ ইসরায়েল ডে প্যারেড বর্জনের ঘোষণা জোহরান মামদানির ওজনপার্ক মসজিদ আল-আমানের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতেই চলবে ভিসা ও অভিবাসন ব্যবস্থা, বললেন রুবিও নিউইয়র্কে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের জন্য এক্সেলসিয়র স্কলারশিপ আবেদন শুরু ৪ লাখ সাশ্রয়ী আবাসনের পরিকল্পনা ঘোষণা মেয়রের উপকূলের ১৯ জেলার প্রাণ-প্রকৃতি ঝুঁকিতে


এফবিআইয়ের তথ্য : ম্যাগাজিনের সঙ্গে টপ সিক্রেট নথি রেখেছিলেন ট্রাম্প
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০১-০৯-২০২২
এফবিআইয়ের তথ্য : ম্যাগাজিনের সঙ্গে টপ সিক্রেট নথি রেখেছিলেন ট্রাম্প এফবিআইয়ের লোগো


সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফ্লোরিডার বাড়ি থেকে ১৫টি বক্স ভর্তি নথি উদ্ধার করে দেশটির তদন্ত সংস্থা এফবিআই। গত ২৬ আগস্ট সংস্থাটির প্রকাশিত এক হলফনামায় দেখা গেছে, এসব বক্সের মধ্যে ১৪টিতে বিভিন্ন সংবাদপত্র, ম্যাগাজিন এবং ব্যক্তিগত সামগ্রির সঙ্গে মিলিয়ে রাখা ছিল বিভিন্ন গোপনীয় নথি। এসব নথির মধ্যে আবার কিছু নথি ছিল অতি গোপনীয় (টপ সিক্রেট)।

আদালতের নথিতে দেখা গেছে, ট্রাম্পের মার-এ-লাগো রিসোর্টের কোথাও গোপনীয় সামগ্রী মজুতের অনুমোদন ছিল না। এর ফলে ওই রিসোর্টে এফবিআই এর তল্লাশি ছিল যৌক্তিক। এথেকে ধারণা করা হচ্ছে তল্লাশিতে বাধা দেয়ার সম্ভাব্য প্রমাণ পাওয়া যাবে। ৩২ পাতার হলফনামাটি প্রত্যক্ষভাবে সাক্ষী এবং আইন প্রয়োগকারী কর্মকর্তাদের সুরক্ষা এবং চলমান তদন্তের অখণ্ডতা রক্ষা করার জন্য ব্যাপকভাবে সংশোধিত হয়েছে। এই হলফনামায় ট্রাম্পের হোয়াইট হাউস ছেড়ে যাওয়ার অনেক পরে মার-এ-লাগোতে সংরক্ষিত সরকারি নথি থাকার বিস্তারিত বিবরণ রয়েছে। নথিগুলো সেখানে অবৈধভাবে রাখা ছিল বলেও হলফনামায় দেখা গেছে।

হলফনামার প্রথম পৃষ্ঠায় তল্লাশি চালাতে বিচারকের অনুমতি চেয়ে এফবিআইয়ের এক এজেন্ট লিখেছেন, সরকার অননুমোদিত স্থান থেকে গোপনীয় তথ্যের বেআইনি অপসারণ এবং সংরক্ষণের পাশাপাশি সরকারি রেকর্ড বেআইনিভাবে গোপন করা বা অপসারণের বিষয়ে ফৌজদারি অপরাধের তদন্ত চলছে।

ট্রাম্প বরাবর দাবি করে আসছেন তিনি তদন্তকারীদের পূর্ণ সহায়তা দিয়েছেন। তার সঙ্গে রিপাবলিকান নেতারাও অভিযোগ করে আসছেন রাজনৈতিক উদ্দেশে এই তল্লাশি চালানো হয়েছে। তবে পরিষ্কার ইঙ্গিত মিলেছে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ওই তল্লাশি চালানো হয়।

শেয়ার করুন