০৩ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ৬:৩১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
সরকারি কর্মজীবীদের বেতনকাঠামো বাস্তবায়নের আগে টিআইবির শর্ত মানার আহ্বান রোগীর সুস্থতায় পরিবারের সদস্যদের ভূমিকা গুরুত্বপূর্ণ বালিয়াড়ি ধবংস করলে প্রাকৃতিক উপকূলীয় সুরক্ষা দুর্বল হতে পারে ইসরায়েলের সমালোচনা, বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিল ও বহিষ্কার অসাংবিধানিক রাজু হত্যার অভিযুক্ত আতোস্তা গ্রেফতার নিউইয়র্কে মাদকে মৃত্যু ৪৫ শতাংশ কমেছে ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দিতে বিল পাস মসজিদে তিন মুসলিম হত্যাকাণ্ড : লিন্ডসের বিরুদ্ধে হত্যার অভিযোগ উল্টো পথে আসা গাড়ির ধাক্কায় বাংলাদেশি মা-মেয়ে নিহত আশ্রয়প্রার্থী শতাধিক অভিবাসীকে আফ্রিকার ৮ দেশে পাঠালো যুক্তরাষ্ট্র


নিউইয়র্কে মহাত্মা গান্ধীর মূর্তি ভাঙচুর
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৫-০৮-২০২২
নিউইয়র্কে মহাত্মা গান্ধীর মূর্তি ভাঙচুর


নিউইয়র্কের কুইন্স শহরে স্বাধীন ভারতের জনক মহাত্মা গান্ধীর একটি মূর্তি ভাঙচুর করা হয়েছে। বিভিন্ন মার্কিন সংবাদমাধ্যমের বরাত দিয়ে ভারতের বৃহত্তম বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, গত ১৮ আগস্ট রাতে ঘটেছে এ ঘটনা।

কুইন্সের রিচমন্ডহিলের একটি হিন্দু মন্দিরের বাইরের চত্বরে ছিল মহাত্মা গান্ধীর সে মূর্তিটি। মন্দিরের সিসিটিভি ফুটেজের দৃশ্যে দেখা গেছে, প্রথমে এক ব্যক্তি সেøজহ্যামার (বড় আকারের ভারী হাতুড়ি) দিয়ে মূর্তির মাথায় আঘাত করে এবং পরপর কয়েকটি আঘাত করে তা বিকৃত করে। তারপর ছয়জন ব্যক্তির একটি দল এসে মূর্তিটিকে সেøজ হ্যামার দিয়ে আঘাত করতে থাকে এবং সেটির হাত-পা ভেঙে ফেলে।

এ ঘটনার নিন্দা ও তদন্তের দাবি জানিয়ে গত ১৯ আগস্ট এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রে নিয়োজিত ভারতের দূতাবাসের পক্ষ থেকে বলা হয়, ‘কুইন্সে মহাত্মা গান্ধীর মূর্তি ভাঙচুরের ঘটনায় আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। দূতাবাসের পক্ষ থেকে ইতোমধ্যে এ বিষয়ে মার্কিন সরকারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং এই ঘটনার যথাযথ তদন্ত এবং অপরাধীদের গ্রেফতার ও বিচারের আওতায় আনার দাবি জানানো হয়েছে।’ অন্যদিকে সিটি কাউন্সিলম্যান জেনিফার রাজকুমারও নিন্দা জানিয়েছেন এবং দোষীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।

নিউইয়র্ক পুলিশ বিভাগ অবশ্য ইতোমধ্যে তদন্ত শুরু করে দিয়েছে। নিউইয়র্ক পুলিশ বিভাগের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এ ঘটনাকে ‘হেইটফুল ক্রাইম’ বা ‘ঘৃণাপূর্ণ অপরাধ’ উল্লেখ করে বিভিন্ন সংবাদমাধ্যমকে জানিয়েছেন, মন্দিরের সেই ভিডিও ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ এবং তার ভিত্তি অভিযুক্তদের গ্রেফতারের প্রক্রিয়া শুরু হয়েছে।


শেয়ার করুন