০১ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার, ০৩:৫১:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
নর’ইস্টারের তাণ্ডবে লণ্ডভণ্ড নিউইয়র্কসহ উত্তর-পূর্বাঞ্চল নিউইয়র্কবাসীর ৬০ শতাংশ মামদানির পক্ষে অবৈধ জুয়ার অভিযোগে পলিমার্কেটের বিরুদ্ধে নিউইয়র্কের মামলা সিনেটের নিয়ন্ত্রণ নিয়ে ডেমোক্র্যাট-রিপাবলিকানদের হাড্ডাহাড্ডি লড়াই মার্কিন সিনেটে প্রথম মুসলিম সদস্য হওয়ার লড়াইয়ে আবদুল এল-সাইয়েদ নিউইয়র্কে স্থায়ী ‘জবস এনওয়াইসি’ কেন্দ্র চালু দ্বিতীয় বাড়ির কর নিয়ে মামদানির উদ্যোগে আদালতের বাধা লোয়ার ম্যানহাটনে প্রায় ১ হাজার নতুন সাশ্রয়ী ইউনিট নির্মাণের পরিকল্পনা তৃতীয় দেশে নির্বাসনের পথ ফের খুলে দিল সুপ্রিম কোর্ট বৈদেশিক সম্পর্ক উন্নয়নে প্রাণান্ত চেষ্টায় তারেক রহমান


জাতিসংঘের সামনে আ.লীগের বিক্ষোভ সমাবেশ
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ৩০-০৯-২০২৬
জাতিসংঘের সামনে আ.লীগের বিক্ষোভ সমাবেশ


প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জাতিসংঘে ভাষনের সময় প্রতিবাদ সমাবেশ করেছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ও নিউইয়র্ক মহনগর আওয়ামী লীগের নেতাকর্মীরা। তারেক রহমানের সরকারকে ‘অবৈধ সরকার’ দাবি করে প্রতিবাদে দলীয় নেতাকর্মীরা বিভিন্ন সেøাগান দেয়। তারা শেখ হাসিনার পক্ষেও নানা সেøাগান দেন। যার মধ্যে ছিল শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় মানি না, মানবো না, আগামী ডিসেম্বরে শেখ হাসিনা বাংলাদেশে যাবে, শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই।

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান ও সাধারণ সম্পাদক আবদুস সামাদ আজাদের নেতৃত্বে দলের নেতাকর্মী এ সমাবেশে যোগ দেন। অন্যদিকে নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমাদাদুর রহমান চৌধুরীর নেতৃত্বেও বিক্ষোভে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা ডা. মাসুদুল রহমান, সহ-সভাপতি ড. প্রদীপ রঞ্জন কর, সহ-সভাপতি শামসুদ্দীন আজাদ, জয়নাল আবেদীন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতা আবদুর রহিম বাদশা, সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেল আব্দুর রকিব মন্টু, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতা নূরুল আমিন বাবু, মহিউদ্দিন দেওয়ান, সোলায়মান আলী, দরুদ মিয়া রুনেল, শাহানারা রহমান, আক্তার হোসেন, তানভীর হায়দার, মহিলা আওয়ামী লীগ সভানেত্রী মততাজ শাহনাজ, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক কবরিয়া, সাবেক সভাপতি নূরুজ্জামান সর্দার, যুক্তরাষ্ট্র যুব লীগের সভাপতি সেবুল মিয়া, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, ছাত্রলীগ সাধারণ সম্পাদক হৃদয় মিয়া, যুক্তরাষ্ট্র যুব লীগের সাবেক সভাপতি মিসবাহ আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক ফরিদ আলম, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক শাহীন আজমল, হেলাল মিয়া প্রমুখ।

শেয়ার করুন