০১ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার, ০৪:৪৭:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
নর’ইস্টারের তাণ্ডবে লণ্ডভণ্ড নিউইয়র্কসহ উত্তর-পূর্বাঞ্চল নিউইয়র্কবাসীর ৬০ শতাংশ মামদানির পক্ষে অবৈধ জুয়ার অভিযোগে পলিমার্কেটের বিরুদ্ধে নিউইয়র্কের মামলা সিনেটের নিয়ন্ত্রণ নিয়ে ডেমোক্র্যাট-রিপাবলিকানদের হাড্ডাহাড্ডি লড়াই মার্কিন সিনেটে প্রথম মুসলিম সদস্য হওয়ার লড়াইয়ে আবদুল এল-সাইয়েদ নিউইয়র্কে স্থায়ী ‘জবস এনওয়াইসি’ কেন্দ্র চালু দ্বিতীয় বাড়ির কর নিয়ে মামদানির উদ্যোগে আদালতের বাধা লোয়ার ম্যানহাটনে প্রায় ১ হাজার নতুন সাশ্রয়ী ইউনিট নির্মাণের পরিকল্পনা তৃতীয় দেশে নির্বাসনের পথ ফের খুলে দিল সুপ্রিম কোর্ট বৈদেশিক সম্পর্ক উন্নয়নে প্রাণান্ত চেষ্টায় তারেক রহমান


তফসিল ঘোষণা
বাংলাদেশ সোসাইটির নির্বাচন ১৮ অক্টোবর
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১২-০৮-২০২৬
বাংলাদেশ সোসাইটির নির্বাচন ১৮ অক্টোবর সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন নির্বাচন কমিশনের চেয়ারম্যান আবু নাসের


প্রবাসের মাদার সংগঠন হিসাবে পরিচিত বাংলাদেশ সোসাইটির বহুল আলোচিত নির্বাচন আগামী ১৮ অক্টোবর সকাল ৮টা থেকে রাত ৯টা পর্যন্ত। গত ১১ আগস্ট সন্ধ্যায় বাংলাদেশ সোসাইটির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের চেয়ারম্যান আবু নাসের এ তথ্য জানান। এ সময় আরো উপস্থিত ছিলেন- নির্বাচন কমিশনের সদস্য বদরুল হোসেন খান, শামসুদ্দীন আজাদ, আহবাব চৌধুরী খোকন, রুহুল আমিন সরকার, মিয়া মোহাম্মদ দুলাল ও মিঠু হামিদ।

সংবাদ সম্মেলনে নির্বাচনী তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশনের চেয়ারম্যান আবু নাসের। তফসিল অনুযায়ী বাংলাদেশ সোসাইটির নির্বাচনে মনোনয়ন বিক্রি করা হবে আগামী ২৫ আগস্ট। বাংলাদেশ সোসাইটির কার্যালয়ে ৫০০ ডলারের বিনিময়ে বিকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত মনোনয়নপত্র বিক্রি করা হবে। মনোনয়নপত্র জমা নেওয়া হবে আগামী ৩০ আগস্ট। মনোনয়নপত্র গ্রহণ করা হবে উডসাইডের কুইন্স প্যালেসে বিকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত। ৩১ আগস্ট মনোনয়নপত্র বাছাই বাংলাদেশ সোসাইটির কার্যালয়ে সন্ধ্যা ৭টা। ১ সেপ্টেম্বর প্রাথমিক প্রার্থিতা ঘোষণা করা হবে সোসাইটির ভবনে সন্ধ্যা ৭টায়। ২ সেপ্টেমর আপিল সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত বাংলাদেশ সোসাইটির ভবনে। মনোনয়নপত্র প্রত্যাহার ৩ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টায় সোসাইটির অফিসে। ৪ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থিতা ঘোষণা কর হবে। সোসাইটি অফিসে বিকাল ৫টায়।

মনোনয়নপত্র জমা দেওয়ার সময় সভাপতি প্রার্থীকে ৬ হাজার ডলার, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও সাধারণ সম্পাদককে ৫ হাজার ডলার, সহ-সভাপতিকে ৪ হাজার ৫০০ ডলার, সহ-সাধারণ সম্পাদককে ৩ হাজার ২০০ ডলার, কোষাধ্যক্ষকে ৩ হাজার ডলার, সাংগঠনিক সম্পাদক পদের জন্য ২ হাজার ৫০০ ডলার, অন্য পদের জন্য ২ হাজার ডলার এবং সদস্য পদের জন্য ১ হাজার ৫০০ ডলার জমা দিতে হবে (অফেরতযোগ্য)। এ অর্থ সার্টিফাইড চেক অথবা নগদে দিতে হবে।

এক প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশন বলেন, এবারের নির্বাচন বাংলাদেশ সোসাইটির ইতিহাসে সবচেয়ে বড় নির্বাচন কারণ এতো ভোটার নিয়ে এর আগে নির্বাচন হয়নি। তিনি বলেন, বাংলাদেশ সোসাইটির গঠনতন্ত্র অনুযায়ী ৩১ জুলাই’র মধ্যে ভোটা তালিকা দিতে হবে। সেই অনুযায়ী তারা আমাদের ভোটার লিস্ট দিয়েছেন। তবে তারা সংশোধনীর জন্য ১৮ আগস্ট পর্যন্ত সময় নিয়েছে। তিনি বলেন, এবারের ভোটার প্রায় ৩৫ হাজার ৩২১ জন। তবে এটি এখনো চূড়ান্ত নয়। সংশোধনের জন্য বিজ্ঞাপন দেওয়া হয়েছে। আশা করি, কয়েকদিনের মধ্যেই চূড়ান্ত তালিকা আমরা পেয়ে যাবো। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, পাঁচ কেন্দ্রে এবার নির্বাচন অনুষ্ঠিত হবে। কেন্দ্রগুলো প্রায় চূড়ান্ত করা হয়েছে। তিনি বলেন, নো আইডি, নো ভোট। তাছাড়া যে যে কেন্দ্রের ভোটার তাকে সেই কেন্দ্রে ভোট দিতে হবে। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের প্রাথমিক বাজেট ২ লাখ ৬০ হাজার ডলার। তিনি বলেন, শুনতে অনেক ডলার মনে হলেও সবকিছুর খরচ বৃদ্ধি পেয়েছে। শুধু মেশিনেই চলে যাচ্ছে প্রায় ৯০ হাজার ডলার। হলেও অরেক ভাড়া। এ নির্বাচন সুষ্ঠু এবং সন্দার করতে তিনি সবার সহযোগিতা কামনা করেছেন।

এদিকে এবারের নির্বাচনে দুটো প্যানেল নির্বাচন করছে। স্বতন্ত্র প্রার্থী হিসেবে সভাপতি রয়েছেন ওসমান চৌধুরী এবং সাধারণ সম্পাদক পদে সৈয়দ রাব্বী। একটি প্যানেলের নেতৃত্বে রয়েছেন সভাপতি পদে আতাউর রহমান সেলিম, সাধারণ সম্পাদক পতে মোহাম্মদ আলী, সহ-সভাপতি পদে কামরুজ্জামান কামরুল। আরেক প্যানেলে সভাপতি পদে রয়েছেন-আজমল হোসেন কুনু, সাধারণ সম্পাদক পদে ফিরোজ আহমেদ, সিনিয়র সহ-সভাপতি পদে দুলাল বেহেদু এবং সহ-সভাপতি কালাম ভূঁইয়া। এ দুই প্যানেল ইতোমধ্যেই তাদের নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।

শেয়ার করুন