১৩ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার, ০৪:২৯:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ সোসাইটির নির্বাচন ১৮ অক্টোবর মাইর শুরু হয়েছে কেবল, আসল মারই তো শুরুই হয়নি সাবওয়ে স্টেশন ঠান্ডা রাখতে নতুন পরিকল্পনা শিশুদের টিকা নীতিতে বড় পরিবর্তন আনতে ট্রাম্পের নির্বাহী আদেশ শতবর্ষী চেম্বারস স্ট্রিট সাবওয়ে স্টেশন সংস্কারে বড় প্রকল্প মুসলিম হওয়ায় মৃত্যুর হুমকি, অভিযোগ ফ্লোরিডার রিপাবলিকান কংগ্রেস প্রার্থীর হিজাব পরা নারীকে হামলার অভিযোগ : জোনাথন স্ট্রিপের বিরুদ্ধে হেট ক্রাইমের মামলা ইসলাম ও মুসলিম খ্রিস্টান সম্পর্কের অগ্রণী গবেষক এস্পোসিতোর মৃত্যু মসজিদে অগ্নিসংযোগের চেষ্টা, ৪০ বছর কারাদণ্ডের মুখে ভিনসেন্ট তারেক রহমানের ভারত সফরে প্রাণান্ত চেষ্টা মোদী সরকারের


নিজেদের সামর্থ যাচাইয়ে অগ্নি পরীক্ষা বাংলাদেশের
খন্দকার সালেক, ব্রিসবেন থেকে
  • আপডেট করা হয়েছে : ১২-০৮-২০২৬
নিজেদের সামর্থ যাচাইয়ে অগ্নি পরীক্ষা বাংলাদেশের নাজমুল হোসেন শান্ত


২০০৩ থেকে ২৩ বছর পর নিজেদের ক্রিকেট ইতিহাসে মাত্র দ্বিতীয় বারের মত অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ খেলতে এসেছে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে বাংলাদেশ ক্রিকেট দল। আমাদের কুইন্সল্যান্ডের ম্যাকায় এবং নর্দার্ন টেরিটোরির ডারউইনে অনুষ্ঠিত হবে দুই টেস্ট। আগের সফরে হাবিবুল বাসার সুমনের নেতৃত্বে বাংলাদেশ দল রিকি পন্টিং নেতৃত্বের পূর্ণ শক্তির অস্ট্রেলিয়া দলের বিরুদ্ধে ডারউইন এবং কেয়ার্নসে দুটি টেস্ট ইনিংস ব্যাবধানে হেরেছিল। এবারেও বাংলাদেশকে খেলতে হবে পাট কামিন্স নেতৃত্বের আগ্রাসী অস্ট্রেলিয়া দলের বিরুদ্ধে। অস্ট্রেলিয়া আমার বর্তমান দেশ আর বাংলাদেশ আমার মায়ের দেশ। বাংলাদেশ ক্রিকেটকে দেখেছি আতুর ঘর থেকে পদে পদে এগিয়ে আসতে। দেশের ক্রিকেটের প্রতিটি মাইল ফলক অর্জন আমাকে করেছে উল্লসিত। আমি বাস্তবতা বিবেচনায় রেখেই বলছি এবার কিন্তু বাংলাদেশের সুযোগ আছে লড়াই করে নিজেদের প্রমাণ করার। কেউ স্বপ্ন দেখে না বাংলাদেশ নাটকীয় কিছু করে অস্ট্রেলিয়াকে ভড়কে দিবে। কিন্তু নিজেদের উজাড় করে দিয়ে বাংলাদেশ যদি অন্তত একটি টেস্ট পঞ্চম না হোক চতুর্থ দিনেও নিতে পারে সেটি হবে বিশাল অর্জন।

বাংলাদেশ কিন্তু পার্থ, মেলবোর্ন, সিডনি, এডিলেড, ব্রিসবেন বা হোবার্টে খেলছে না। খেলবে ডারউইন আর ম্যাকায়তে। আবহাওয়া আর পরিব এস এখন অনেকটাই বাংলাদেশের মত। তবে অস্ট্রেলিয়ার যে কোন উইকেট থাকে সবুজ ঘাসের আবরণে ঢাকা বাড়তি পেস আর বাউন্স সহায়ক। মুখিয়ে ছিলাম দেখতে এহেন উইকেটে বাংলাদেশের উদীয়মান সারা জাগানো ফাস্ট বোলার নাহিদ রানাকে দেখতে। দুর্ভাগ্য নাহিদ আহত হয়ে সিরিজ থেকে ছিটকে পড়েছে। দলে আছে তাসকিন, এবাদত, হাসান মাহমুদ আর মুশফিক হাসান। বাংলাদেশ সিরিজে প্রতিদ্বন্দ্বিতা করতে হলে সহায়ক উইকেটের সুযোগ নিয়ে পেস বোলারদের ধারাবাহিক ভালো বোলিং করতে হবে। ট্রাভিস হেড, জেক ওয়েদারাল্ড, স্টিভ স্মিথ, লেবুচাঙ, ক্যামেরুন গ্রীন, জস ইংলিশ, বিউ ওয়েবস্টার, আলেক্স কারী সমন্বিত ব্যাটিং যত দুর্দান্ত হোক বেশ কিছু দিন টেস্ট খেলে নি। নিজেদের কাজটা ঠিকঠাক করতে পারলে বাংলাদেশ বোলিং অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের চ্যালেঞ্জের মুখে ফেলতেও পারে।

তবে বাংলাদেশের আসল চ্যালেঞ্জ হবে স্টার্ক, কামিন্স, হেজেলউড অথবা বোলান্ডকে সামাল দেয়া। আছে নাথান লায়নের মত তুখোড় স্পিন আর. অস্ট্রেলিয়ার উইকেটে ব্যাকফুটে খেলতে কুশলী ব্যাটসম্যানরা সফল হয়ে থাকে। জানিনা তানজিদ তামিম, সৌম্য সরকার কতটা সফল হবে শুরুতে স্টার্ক, হেজেলউড, কামিন্সদের সামাল দিতে। আমি আশাবাদী শান্ত। মোমিনুল, মুশফিক, লিটনকে নিয়ে। বাংলাদেশ অন্তত ৫ সেশন ব্যাটিং করে ৩৫০ রান করতে পারলে সিরিজে কিছুটা প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সফল হতে হলে কিন্তু অতি রক্ষণাত্মক হলে বিপদ। চোখে চোখ রেখেই লড়াই করতে হবে। শক্তিশালী প্রতিপক্ষ আগ্রাসী ক্রিকেট খেলবে। 

বাংলাদেশে জ্বালানি সঙ্কট আর নিদারুন গ্যাস সঙ্কট। তাই দেশে না গেলে ঘরের পাশে অনুষ্ঠিত টেস্ট সিরিজ দেখতে যেতাম। যাহোক শুভেচ্ছা থাকবে বাংলাদেশের জন্য। অনুরোধ থাকবে সমর্থকরা যেন সতর্কতার সঙ্গেই আশাবাদী থাকে। সমগ্র অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশ সমর্থকরা মাঠে থাকবে। আবারো বলছি বাংলাদেশ লড়াই করলেই খুশি হবো। 

উল্লেখ্য, দুই ম্যাচের টেষ্ট সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে ১৩ আগষ্ট থেকে।

শেয়ার করুন