০৪ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার, ৬:৬:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারি কর্মজীবীদের বেতনকাঠামো বাস্তবায়নের আগে টিআইবির শর্ত মানার আহ্বান রোগীর সুস্থতায় পরিবারের সদস্যদের ভূমিকা গুরুত্বপূর্ণ বালিয়াড়ি ধবংস করলে প্রাকৃতিক উপকূলীয় সুরক্ষা দুর্বল হতে পারে ইসরায়েলের সমালোচনা, বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিল ও বহিষ্কার অসাংবিধানিক রাজু হত্যার অভিযুক্ত আতোস্তা গ্রেফতার নিউইয়র্কে মাদকে মৃত্যু ৪৫ শতাংশ কমেছে ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দিতে বিল পাস মসজিদে তিন মুসলিম হত্যাকাণ্ড : লিন্ডসের বিরুদ্ধে হত্যার অভিযোগ উল্টো পথে আসা গাড়ির ধাক্কায় বাংলাদেশি মা-মেয়ে নিহত আশ্রয়প্রার্থী শতাধিক অভিবাসীকে আফ্রিকার ৮ দেশে পাঠালো যুক্তরাষ্ট্র


বৃহত্তর নোয়াখালী সোসাইটির ট্রাস্টি বোর্ড গঠিত
রুদ্র মাসুদ
  • আপডেট করা হয়েছে : ০১-০৭-২০২৬
বৃহত্তর নোয়াখালী সোসাইটির ট্রাস্টি বোর্ড গঠিত ট্রাস্টি বোর্ডের সদস্যরা


যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের অন্যতম বৃহত্তর সামাজিক সংগঠন বৃহত্তর নোয়াখালী সোসাইটি ইউএসএ ইনকের ট্রাস্টি বোর্ড গঠিত হয়েছে। কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী নবগঠিত ট্রাস্টি বোর্ড নাম ঘোষণা করা হয় গত ২৬ জুন সংগঠনের যৌথসভায়। সভায় উপস্থিত ট্রাস্টিবৃন্দকে কার্যনির্বাহী কমিটির কর্মকর্তা ও উপদেষ্টাবৃন্দ ফুল দিয়ে বরণ করে নেন।

নবগঠিত ট্রাস্টি বোর্ডের সদস্যবৃন্দ হচ্ছেন একেএম শহিদ উল্যাহ, সালামত উল্যাহ, মফিজুর রহমান, মোহাম্মদ রব মিয়া, নাজমুল হাসান মানিক, রফিকুল ইসলাম ভূঁইয়া, রমেশ চন্দ্র দেবনাথ, গোলাম সারোয়ার, খোকন মোশরাফ ও আবুল কালাম। নবগঠিত এই ট্রাস্টি বোর্ড জুলাই ২০২৬ থেকে জুন ২০৩০ পর্যন্ত দায়িত্ব পালন করবেন। ট্রাস্টি বোর্ডের সভায় সদস্যরা বোর্ডের চেয়ারম্যান মনোনীত করবেন।

বৃহত্তর নোয়াখালী সোসাইটির সভাপতি জাহিদ মিন্টুর সভাপতিত্বে এবং সেক্রেটারি এএসএম মাইনউদ্দিন পিন্টুর সঞ্চালনায় যৌথসভায় বক্তব্য রাখেন- নবনির্বাচিত ট্রাস্টি সালামত উল্যা, নাজমুল হাসান মানিক, গোলাম সারোয়ার, খোকন মোশারফ, উপদেষ্টা পরিষদের সদস্য নাজির ভান্ডারি, মমিনুল ইসলাম, শাহ আলম, মাইনুল উদ্দিন মাহবুব, শাহ নাসের স্বপন, মালেক খান, কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি তাজু মিয়া, সহ-কোষাধ্যক্ষ জামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম বাবু, প্রচার সম্পাদক রুদ্র মাসুদ, সদস্য মাহমুদুল হক প্রমুখ।

সভায় বাংলাদেশ সেমিট্রর কার্যক্রমের মূল্যায়ন, বৃহত্তর নোয়াখালী সোসাইটির আগামী সময়ের কর্মপরিকল্পনা নির্ধারণ এবং বাংলাদেশ সোসাইটির নির্বাচনের বিষয়ে উপস্থিত সবাই মতামত ব্যক্ত করেন।

শেয়ার করুন