০২ জুন ২০২৬, মঙ্গলবার, ০৯:৩৪:১৯ অপরাহ্ন
শিরোনাম :
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজ ৪৫তম শাহাদাতবার্ষিকী অ্যাডভান্সড প্যানক্রিয়াটিক ক্যানসার চিকিৎসায় যুগান্তকারী অগ্রগতি ইসলামবিদ্বেষী গ্রাফিতি ঘিরে মুসলিম কম্যুনিটিতে আতঙ্ক যুক্তরাষ্ট্রে মর্টগেজ সুদের হার ৯ মাসের মধ্যে সর্বোচ্চ ইসরায়েল ডে প্যারেড বর্জনের ঘোষণা জোহরান মামদানির ওজনপার্ক মসজিদ আল-আমানের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতেই চলবে ভিসা ও অভিবাসন ব্যবস্থা, বললেন রুবিও নিউইয়র্কে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের জন্য এক্সেলসিয়র স্কলারশিপ আবেদন শুরু ৪ লাখ সাশ্রয়ী আবাসনের পরিকল্পনা ঘোষণা মেয়রের উপকূলের ১৯ জেলার প্রাণ-প্রকৃতি ঝুঁকিতে


বাকরুদ্ধ হচ্ছি বারবার
দেওয়ান নাসের রাজা
  • আপডেট করা হয়েছে : ১৫-০৪-২০২২
বাকরুদ্ধ হচ্ছি বারবার


বাকরুদ্ধ হচ্ছি বারবার বোমার আঘাতে 

শিশুর তবিত দেহ ঘাটে পড়ে আছে।   

পৃথিবীর রাস্তায় অসংখ্য লাশ-

বিস্মিত দু’চোখ আজ দেখে। 

শক্তিমানের জান্তব উল্লাসে বাকরুদ্ধ আমি, 

বর্বরোচিত আগ্রাসী আক্রমণ কত দিন সহ্য করবে বিবেকবান? 


পশুর হিংস্র চিৎকারে বোমার আঘাতে আঘাতে 

স্বাধীনতা ছিনিয়ে নিতে চাচ্ছে তারা।   

মানুষের প্রাণবিসর্জন নিরর্থক হয়তোবা হবে-

মর্টারের আঘাতে আঘাতে থেমে যাবে প্রাণ,   

উড়ে যাবে পাখি। 

অসুস্থ ও বৃদ্ধ এবং অসহায় পালাবে পাশর্^বর্তী দেশে 

আর সাহসী যোদ্ধারাও আশ্রয় নিবে,   

আর কতিপয় মানুষের ভেতর আগুন জ্বলতেই থাকবে বিদ্যুৎ স্ফুলিঙ্গের মতো।


শেয়ার করুন