০২ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ১১:৫১:০৬ অপরাহ্ন
শিরোনাম :
ইসরায়েলের সমালোচনা, বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিল ও বহিষ্কার অসাংবিধানিক রাজু হত্যার অভিযুক্ত আতোস্তা গ্রেফতার নিউইয়র্কে মাদকে মৃত্যু ৪৫ শতাংশ কমেছে ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দিতে বিল পাস মসজিদে তিন মুসলিম হত্যাকাণ্ড : লিন্ডসের বিরুদ্ধে হত্যার অভিযোগ উল্টো পথে আসা গাড়ির ধাক্কায় বাংলাদেশি মা-মেয়ে নিহত আশ্রয়প্রার্থী শতাধিক অভিবাসীকে আফ্রিকার ৮ দেশে পাঠালো যুক্তরাষ্ট্র ডাকা প্রাপকদের গ্রিনকার্ড প্রাপ্তিতে বাড়তে পারে জটিলতা নাগরিকত্ব প্রত্যাশীদের জন্য ‘নেইবারহুড ইনভেস্টিগেশন’ ৩৫ বছর পর আবার চালু করলো ইউএসসিআইএস নিউইয়র্কে একের পর এক অপরাধ


রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যুক্তরাষ্ট্রের জেনোসাইড ওয়াচ
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৩-০৪-২০২২
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যুক্তরাষ্ট্রের  জেনোসাইড ওয়াচ কক্সবাজার জেলার টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প


বাংলাদেশের কক্সবাজার জেলার টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন যুক্তরাষ্ট্রের জেনোসাইড ওয়াচের তিন সদস্যের একটি স্কলার প্রতিনিধিদল। গত ২৭ মার্চ তারা চাকমারকুল ২১ নম্বর রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন এবং দুপুর ১২টা থেকে বিকেল পর্যন্ত সেখানে অবস্থান করেন।

প্রতিনিধিদলটির নেতৃত্ব দেন সংস্থাটির প্রতিষ্ঠাতা অধ্যাপক গ্রেগরি হাওয়ার্ড স্ট্যানলন। টেকনাফের ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক পুলিশ সুপার তারিকুল ইসলাম তারিক বিষয়টি নিশ্চিত করে বলেন, “পরিদর্শনকালে প্রতিনিধিদল ক্যাম্পের ইনচার্জের সঙ্গে সাক্ষাৎ করেন এবং এ/১ ব্লক ঘুরে দেখেন। এ সময় তারা ২০১৭ সালে মায়ানমারে গণহত্যা চলাকালের পরিস্থিতি সম্পর্কে কয়েকজন সাধারণ রোহিঙ্গার সঙ্গে কথা বলেন”। প্রতিনিধিদলের সদস্যরা কক্সবাজারের জেলা প্রশাসকের সঙ্গেও সাক্ষাৎ করেন।

উল্লেখ্য, ২০১৭ সালের ২৫ অগাস্টের পর কয়েক মাসে মায়ানমারের সেনাবাহিনীর নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশ পালিয়ে আসেন প্রায় ৮ লাখ রোহিঙ্গা। এর আগের কয়েক দফায় আসেন আরও কয়েক লাখ। বর্তমানে কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ৩৪টি আশ্রয়শিবিরে নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা সাড়ে ১১ লাখ।


শেয়ার করুন