০৮ মে ২০২৬, শুক্রবার, ০৭:১৯:৪৩ অপরাহ্ন


বৃহত্তর কুমিল্লা সমিতির সভায় ঐক্যের ডাক
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৬-০৫-২০২৬
বৃহত্তর কুমিল্লা সমিতির সভায় ঐক্যের ডাক কুমিল্লাবাসীর সভায় উপস্থিত নেতৃবৃন্দ


বাংলাদেশ সোসাইটির নির্বাচনকে সামনে রেখে বৃহত্তর কুমিল্লাবসীর ঐক্যের ডাক দিয়েছেন বৃহত্তর কুমিল্লার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ। গত ২৭ এপ্রিল সন্ধ্যায় জ‍্যাকসন হাইসের একটি রেস্তোরাঁয় বৃহত্তর কুমিল্লা সোসাইটির সভাপতি ইউনুস সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ এ ছিদ্দিক পাটোয়ারীর পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় দলমত নির্বিশেষে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুরসহ জেলা সমিতি, উপজেলা সমিতি ও বিভক্ত সংগঠনের নেতৃবৃন্দও সভায় যোগদান করেন।

সভায় বক্তারা বলেন, ঐক্যের বিকল্প নেই। তাই শুধু সোসাইটির নয় সবসময় সর্বক্ষেত্রে কুমিল্লাবাসীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তারা বলেন, আমাদের অনৈক্যের সুযোগ নিয়ে সোসাইটিতে কুমিল্লাবাসীকে কোণঠাসা করা হয়েছে। অতীতে বৃহত্তর কুমিল্লার পাঁচজন সভাপতি, সহ-সভাপতিসহ অনেকেই সোসাইটিতে নেতৃত্ব দিয়েছেন। বর্তমান কমিটিতে তিনজন বিভিন্ন পদে প্রতিনিধিত্ব করেছেন কিন্ত তারা অভিযোগ করেন বর্তমান কমিটিতে তারা অবহেলিত ও অবমূল্যায়নের শিকার। বিশেষ করে কয়েকদিন আগে নির্বাচন কমিশন গঠনকে কেন্দ্র করে দ্বন্দ্ব প্রকাশ্যে আসে। তিনজন প্রতিনিধির মতামতকে তোয়াক্কা না করে এবং বিনা আলোচনায় কুমিল্লা থেকে একজনকে মনোনয়ন দেওয়ায় তিনজনই সভা বয়কট করেন। তাদের অভিযোগ ব‍্যক্তিগত নয় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ। বর্তমান কমিটির সকল সদস্য একই প‍্যানেল থেকে নির্বাচিত হওয়ার পর তাদের অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে আসে, যার প্রভাব আগামী নির্বাচনে প‍্যানেল প্রক্রিয়ায় পড়তে পারে। বৃহত্তর কুমিল্লার নেতৃবৃন্দ সোসাইটির নির্বাচনে কুমিল্লার প্রার্থীদের ও একই প্যানেলকে সমর্থনের অঙ্গীকার করেন। তবে বিশেষ কারণে অন‍্য প‍্যানেলে থাকলে একক প্রার্থীকে সমর্থন দেওয়া হবে। সেই সঙ্গে বৃহত্তর কুমিল্লাবাসীকে একই পদে নিজেদের মধ‍্য প্রতিদ্বন্দ্বিতা না করার অনুরোধ করা হয়।

সভাপতি বলেন, অল্প সময়ের নোটিশে আমরা এ প্রাথমিক সভার আয়োজন করেছি এতে প্রায় ৬০ জন উপস্থিত হয়েছেন। এ সভার অনুপ্রেরণা নিয়ে সহসা বৃহত্তর পরিসরে আরেকটি সভা ডাকা হবে। সভায় অনেকেই কুমিল্লার প্রার্থীদের আর্থিক ও ভোটার করতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

সভায় আলোচনায় অংশ নেন মোহাম্মদ জামান তপন, বাবুল চৌধুরী, ফারুক হোসেন মজুমদার, সৈয়দ এম কে জামান, কাজী তোফায়েল ইসলাম, আমিনুল ইসলাম চৌধুরী, আবুল কালাম ভূঁইয়া, মফিজুল ইসলাম ভূঁইয়া রুমি, মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, আমিন খান জাকির, জহিররুল ইসলাম মোল্লা, আব্দুস সবুর, মোহাম্মদ আল আমিন, আলমগীর হোসেন, সোহেল গাজী, খবির উদ্দিন ভূঁইয়া, আব্দুল খালেক, মাঈনউদ্দিন, হাসান মাহমুদ সোহেল, বদরুল হক আজাদ, আল আমিন, এ আর মাহবুবুল হক প্রমুখ।

সভায় উপস্থিত ছিলেন-ইঞ্জিনিয়ার মইনউদ্দিন মিয়াজি, মোহাম্মদ রুহুল আমিন, রাশেদ আল হাসান, আলমগীর সরকার, মোস্তফা জামাল সরকার, মাজহারুল ইসলাম চৌধুরী মুসা, মোহাম্মদ ইসমাইল মির, ফারহানা আক্তার, বদরুল হক আজাদ, রবিউল আউয়াল রবি, বাছেদ ভূঁইয়া, সিরাজুল হক জামাল, আশরাফুল আলম, এমডি আবুলসহ অনেকে।

শেয়ার করুন