০২ জুন ২০২৬, মঙ্গলবার, ০৬:১৮:৩২ অপরাহ্ন
শিরোনাম :
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজ ৪৫তম শাহাদাতবার্ষিকী অ্যাডভান্সড প্যানক্রিয়াটিক ক্যানসার চিকিৎসায় যুগান্তকারী অগ্রগতি ইসলামবিদ্বেষী গ্রাফিতি ঘিরে মুসলিম কম্যুনিটিতে আতঙ্ক যুক্তরাষ্ট্রে মর্টগেজ সুদের হার ৯ মাসের মধ্যে সর্বোচ্চ ইসরায়েল ডে প্যারেড বর্জনের ঘোষণা জোহরান মামদানির ওজনপার্ক মসজিদ আল-আমানের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতেই চলবে ভিসা ও অভিবাসন ব্যবস্থা, বললেন রুবিও নিউইয়র্কে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের জন্য এক্সেলসিয়র স্কলারশিপ আবেদন শুরু ৪ লাখ সাশ্রয়ী আবাসনের পরিকল্পনা ঘোষণা মেয়রের উপকূলের ১৯ জেলার প্রাণ-প্রকৃতি ঝুঁকিতে


মইনুল ইসলামের মিট অ্যান্ড গ্রিট
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৬-০৬-২০২২
মইনুল ইসলামের মিট অ্যান্ড গ্রিট মিট অ্যান্ড গ্রিট অনুষ্ঠানে মইনুল ইসলামকে ফুলেল অভিনন্দন


প্রবাসের অন্যতম আঞ্চলিক সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সাধারণ সম্পাদক এবং আইকনিক রিয়েল এস্টেট ব্যবসায়ী মঈনুল ইসলামের সম্মানে মিট অ্যান্ড গ্রিট অনুষ্ঠান গত ১০ জুন সন্ধ্যায় ইয়াঙ্কার্সের ব্রডওয়ে ডিনার রেস্টুরেন্ট অনুষ্ঠিত হয়। বিশেষ করে সদ্য সমাপ্ত জালালাবাদ অ্যাসোসিয়েশনের নির্বাচনে মইনুল ইসলামের যেসব বন্ধু সার্বক্ষণিক তার পাশে ছিলেন, বিভিন্নভাবে সহযোগিতা করেছেন তারাই এই অনুষ্ঠানের আয়োজন করেন। বিশেষ করে বাংলা চ্যানেল এবং শাহ গ্রæপের চেয়ারম্যান শাহ জে চৌধুরীর সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এম আজিজ, হক অ্যান্ড সন্স এবং বাংলা চ্যানেলের চেয়ারম্যান ফজলুল হক, বদরুল-মইনুল প্যানেলের নির্বাচন কমিটি আহ্বায়ক মিসবাহ মজিদ, বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের সদস্য আজিমুর রহমান বোরহান, জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি বদরুন নাহার খান মিতা, মঈনুজ্জামান চৌধুরী, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির সভাপতি ফখরুল ইসলাম দেলোয়ার, বিশিষ্ট ব্যবসায়ী বিলাল চৌধুরী, জেবিবিএ’র সাবেক সভাপতি আবুল ফজল দিদারুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী গোলাম জিলানী খান, গোলাম ওসমানী খান, জেরিন খান, প্রফেসর আজহার আহমেদ, বাংলাদেশ সোসাইটির সাবেক কর্মকর্তা ও কমিউনিটি অ্যাকটিভিস্ট জে মোল্লা সানি, নবনির্বাচিত সহ-সাধারণ সম্পাদক রোকন হাকিম, রুহিন মিয়া সাজু, অপু, মোহাম্মদ দীপু, কমিউনিটি অ্যাকটিভিস্ট নূরে আলম জিকো, শাহান খান প্রমুখ।

অনুষ্ঠানে বন্ধু মহল মইনুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানান এবং সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। অনুষ্ঠান আয়োজনের জন্য মইনুল ইসলাম সবাইকে ধন্যবাদ জানান এবং নির্বাচনে তাকে সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। মইনুল ইসলামকে অভিন্দন কুইন্স বাংলাদেশ সোসাইটিসহ কম্যুনিটির অন্যান্য সংগঠন। এ ছাড়াও নিউজার্সিসহ কুইন্সের বিভিন্ন এলাকায় মইনুল ইসলামকে সংবর্ধনা দেয়া হয়।


শেয়ার করুন