০৪ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার, ৬:৫১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারি কর্মজীবীদের বেতনকাঠামো বাস্তবায়নের আগে টিআইবির শর্ত মানার আহ্বান রোগীর সুস্থতায় পরিবারের সদস্যদের ভূমিকা গুরুত্বপূর্ণ বালিয়াড়ি ধবংস করলে প্রাকৃতিক উপকূলীয় সুরক্ষা দুর্বল হতে পারে ইসরায়েলের সমালোচনা, বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিল ও বহিষ্কার অসাংবিধানিক রাজু হত্যার অভিযুক্ত আতোস্তা গ্রেফতার নিউইয়র্কে মাদকে মৃত্যু ৪৫ শতাংশ কমেছে ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দিতে বিল পাস মসজিদে তিন মুসলিম হত্যাকাণ্ড : লিন্ডসের বিরুদ্ধে হত্যার অভিযোগ উল্টো পথে আসা গাড়ির ধাক্কায় বাংলাদেশি মা-মেয়ে নিহত আশ্রয়প্রার্থী শতাধিক অভিবাসীকে আফ্রিকার ৮ দেশে পাঠালো যুক্তরাষ্ট্র


চিটাগাং এসোসিয়েশনের ইফতার মাহফিল
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৪-০৩-২০২৬
চিটাগাং এসোসিয়েশনের ইফতার মাহফিল ইফতার মাহফিলে উপস্থিতির একাংশ


নিউইয়র্কে ধর্মীয় উৎসব আমেজে অনুষ্ঠিত হয়েছে ‘চিটাগাং এসোসিয়েশন অব নর্থ আমেরিকা’র দোয়া ও ইফতার মাহফিল। ২৭ ফেব্রুয়ারি শুক্রবার নিউইয়র্ক সিটির জ্যামাইকায় ইকরা পার্টি সেন্টারে অনুষ্ঠিত হয় প্রথম পর্যায়ের এ ইফতার মাহফিল। ধর্মীয় সম্প্রীতির বন্ধন সুসংহত করা আর চট্টলাবাসীর সামগ্রিক কল্যাণের আহবানে দল-মত নির্বিশেষে বিপুল সংখ্যক প্রবাসী যোগ দেন এ ইফতার উৎসবে।

কম্যুনিটির বিশিষ্টজনদের উপস্থিতিতে বিশাল এ ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ আবু তাহের। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম এবং বোর্ড অব ট্রাস্টির অন্যতম সদস্য কামাল হোসেন মিঠু। এ সময় মঞ্চে আরো ছিলেন এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. আব্দুর রহিম, সাবেক সভাপতি কাজী আজম, বোর্ড অব ট্রাস্টির সভাপতি মো. শামসুল আলম চৌধুরী, সিপিএ সারোয়ার চৌধুরী, তারিকুল হায়দার চৌধুরী, আবুল হাসেম, নির্বাচন কমিশনার আবু তালেব চৌধুরী চান্দু প্রমুখ। ইফতার মাহফিলে শুভেচ্ছা বক্তব্য রাখেন মূলধারার রাজনীতিক হায়রাম মনসেরাত।

ইফতার ও দোয়া মাহফিলের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এবারের মাহফিলের জন্যে গঠিত কমিটির আহবায়ক মো. নুরুল আমিন, সদস্য সচিব আকতার হোসেন, প্রধান সমন্বয়কারি মো. ইছা, যুগ্ম আহবায়ক চৌধুরী আজিজ সোহেল, সমন্বয়কারি মো. মহিমউদ্দিন, যুগ্ম সদস্য-সচিব জাবের শফির তত্বাবধানে সমগ্র অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম, মো. আলী নূর, হাজী মো. টি আলম, মোহাম্মদ কলিম উল্লাহ মো. শফিকুল আলম, মো. তানিম মহসিন, অজয় পি তালুকদার, ইমরুল কায়সার, মো. এ চৌধুরী, মো. নাসির চৌধুরী, পল্লব রায়, মোহাম্মদ সেলিম, এনাম চৌধুরী, সাহাবুদ্দিন চৌধুরী লিটন প্রমুখ।

উল্লেখ্য, চিটাগাং এসোসিয়েশন অব নর্থ আমেরিকা’র পরবর্তী ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে ব্রুকলীনে চট্টলা ভবনে, পেনসিলভেনিয়ার ফিলাডেলফিয়া প্রভৃতি স্থানে।

শেয়ার করুন