০২ জুন ২০২৬, মঙ্গলবার, ০৮:৩৪:৫২ অপরাহ্ন
শিরোনাম :
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজ ৪৫তম শাহাদাতবার্ষিকী অ্যাডভান্সড প্যানক্রিয়াটিক ক্যানসার চিকিৎসায় যুগান্তকারী অগ্রগতি ইসলামবিদ্বেষী গ্রাফিতি ঘিরে মুসলিম কম্যুনিটিতে আতঙ্ক যুক্তরাষ্ট্রে মর্টগেজ সুদের হার ৯ মাসের মধ্যে সর্বোচ্চ ইসরায়েল ডে প্যারেড বর্জনের ঘোষণা জোহরান মামদানির ওজনপার্ক মসজিদ আল-আমানের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতেই চলবে ভিসা ও অভিবাসন ব্যবস্থা, বললেন রুবিও নিউইয়র্কে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের জন্য এক্সেলসিয়র স্কলারশিপ আবেদন শুরু ৪ লাখ সাশ্রয়ী আবাসনের পরিকল্পনা ঘোষণা মেয়রের উপকূলের ১৯ জেলার প্রাণ-প্রকৃতি ঝুঁকিতে


মসজিদের জন্য তহবিল সংগ্রহে সাকিব-মাহমুদউল্লাহ
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৫-০৬-২০২৪
মসজিদের জন্য তহবিল সংগ্রহে সাকিব-মাহমুদউল্লাহ অনুষ্ঠানে সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদ


শুরু হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। তবে বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু হবে আগামী ৮ জুন। ওইদিন ডালাসে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে হাথুরুসিংহের শিষ্যরা। তাই আপাতত অনুশীলন আর বিশ্রামেই সময় যাচ্ছে টাইগারদের। 

গত ২ জুন রোববার যুক্তরাষ্ট্রের একটি ইসলামিক অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন বেশ কয়েকজন ক্রিকেটাররা। মূলত সেখানে একটি মসজিদের নির্মাণের জন্য তহবিল সংগ্রহে সহযোগিতা করেছেন তারা। সাকিব-মাহমুদউল্লাহর সঙ্গে ছিলেন তানজিম হাসান সাকিব ও হাসান মাহমুদ।

এটি ছিল মূলত ডালাসের টেক্সাসে অবস্থিত অ্যালেন মসজিদের নির্মাণকাজের জন্য তহবিল সংগ্রহের একটি অনুষ্ঠান। স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় কোরআন তেলাওয়াতের আয়োজন করে ইসলামি অ্যাসোসিয়েশন অব অ্যালেন। ধর্মীয় কাজে ক্রিকেটারদের পেয়ে খুশি ছিল আয়োজকরা। এই অনুষ্ঠানের টিকেটের মূল্য ছিল ২০ ডলার। সবমিলিয়ে শতাধিক মানুষ এই অনুষ্ঠানে এসেছেন। এখান থেকে সংগৃহীত অর্থ দেওয়া হয়েছে মসজিদ নির্মাণের জন্য গঠিত তহবিলে। 

শেয়ার করুন