০৫ ফেব্রুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ৬:০০:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ওয়ারেন্ট ছাড়া বাড়িতে প্রবেশের গোপন নীতি আইসের উবার ও লিফট চালকদের অধিকার রক্ষায় ডিঅ্যাকটিভেশন বিল পাস ৩ লাখ অভিবাসী শিশুর খোঁজে ফেডারেল অভিযান, ১.৪৫ লাখ শনাক্ত ৭৫ দেশের অভিবাসনে নিষেধাজ্ঞা : ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা গুলিতে আহত বাংলাদেশি বংশোদ্ভূত যুবক, পুলিশের বক্তব্যে পরিবারের আপত্তি ডেমোক্র্যাট-নিয়ন্ত্রিত শহরে আইসকে বিক্ষোভে হস্তক্ষেপ না করার নির্দেশ বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য ‘নিরাপত্তা সতর্কতা’ জারি আইস সাতটি নতুন অভিবাসী আটক কেন্দ্র চালুর কথা ভাবছে সুপ্রিম কোর্টের রায় নির্ধারণ করবে ২ হাজার ডলারের স্টিমুলাস চেকের ভাগ্য ৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান


বৃহত্তর লাকসাম ফাউন্ডেশনের নতুন কমিটি গঠন
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৪-০২-২০২৬
বৃহত্তর লাকসাম ফাউন্ডেশনের নতুন কমিটি গঠন নবনির্বাচিত কমিটিকে ফুলেল অভিনন্দন


প্রবাসের অন্যতম আঞ্চলিক সংগঠন বৃহত্তর লাকসাম ফাউন্ডেশন ইউএসএ ইনক-এর কমিটি গঠন করা হয়য়েছে। সম্প্রতি জ্যাকসন হাইটসের একটি রেস্টুরেন্টে আয়োজিত নির্বাচনে সর্বসম্মতিক্রমে সংগঠনের ২০২৬-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

নির্বাচনে সিদ্ধান্ত অনুযায়ী সভাপতি হিসেবে নুরে আলম এবং সাধারণ সম্পাদক হিসেবে হুমায়ন কবিরকে নির্বাচিত করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার আবুল কালাম ভূঁইয়া এবং আব্দুল জলিল তিতুমীর এবং মশিউর রহমান মজুমদার উপস্থিততে কমিটি ঘোষণা করেন।

প্রধান নির্বাচন কমিশনার কমিটির অন্যান্য সকল পদের নির্বাচন অনুষ্ঠিত করেন। নির্বাচনে বাকি সকল পদের বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার। সিনিয়র সহ-সভাপতি কোহিনুর আক্তার জলি, সহ-সভাপতি ওমর ফারুক রিপন, সহ-সভাপতি মঞ্জুর রহমান, সহ-সভাপতি মিজানুর মজুমদার, সিনিয়র যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম পারভেজ, যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াছিন আরাফাত, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ ইয়াছিন আরাফাত, প্রচার সম্পাদক তানভীর হোসেন রাশেদ, দফতর সম্পাদক মো: সাইফুল ইসলাম ফিরোজ ও ক্রীড়া সম্পাদক মোহাম্মদ আব্দুল নোমান, কাউছার লিমন সাংস্কৃতিক সম্পাদক। সদস্য আব্দুল জলিল তিতুমির, মশিউর রহমান মজুমদার, রবিউল ইসলাম, সফিকুল ইসলাম, আব্দুল ওয়াদুদ মজুমদার।

সভায় উপস্থিত নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন নবগঠিত কমিটির নেতৃত্বে সংগঠনের সব কার্যক্রম হবে সম্পূর্ণ স্বচ্ছ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য। বক্তারা বলেন, সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা এবং গুরুত্বপূর্ণ ও দায়িত্বশীল ভূমিকা পালন করবে এবং সংগঠনকে গতিশীল ও সুসংগঠিত করবে। সভায় সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম, দিকনির্দেশনা এবং সদস্যদের গুরুত্বপূর্ণ মতামত উপস্থাপন করা হয়। নবনির্বাচিত সভাপতি এবং সাধারণ সম্পাদক সকলের সহযোগিতা কামনা করে এবং ধন্যবাদ জ্ঞাপন করেন সবার কাছে।

নির্বাচন কমিশনার সব সদস্যের প্রতি কৃতজ্ঞতা জানানো হয় এবং সংগঠনের ঐক্য, স্থিতিশীলতা ও অগ্রগতির ধারাবাহিকতা বজায় রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন এবং সবশেষ নবনির্বাচিত সদস্য শফিকুল ইসলামের কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠিত নির্বাচনে কার্যক্রম শেষ করা হয়েছে।

শেয়ার করুন