বক্তব্য রাখছেন শাহ নেওয়াজ
পবিত্র শবে বরাত উপলক্ষে নিউইয়র্কে বাংলাদেশি অধ্যুষিত জ্যাকসন হাইটসে এক মিলাদ মাহফিলের আয়োজন করে কমিউনিটি বিশ্বস্ত ব্যবসায়ী প্রতিষ্ঠান গোল্ডেন এজ হোমকেয়ার।
গত ২ সোমবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের নবান্ন রেস্টুরেন্টে আয়োজিত এই মিলাদ মাহফিলে কমিউনিটি বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কোরআন থেকে তেলাওয়াত করেন ইমাম মুস্তাইন বিল্লাহ রব্বানী। তিনি শবেবরাতের বিষয়ে কোরআন ও হাদিসের রেফারেন্স তুলে ধরে বক্তব্য রাখেন। তিনি তার বক্তব্যে বলেন, ইদানীং অনেকেই বলছেন পবিত্র কোরআনে শবে বরাত নেই। এসব কথা বলেন, মুসলিম কমিউনিটিকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। তিনি বলেন, নামাজ নামে কোরআনে কিছু নেই, আছে সালাদ। রোজাও একইভাবে। পবিত্র শবেবরাতের কথা সহি হাদিসে রয়েছে। এই রাতকে অনেকে ভাগ রজনী বলে থাকেন। এই রাতে আল্লাহ মানুষকে মাফ করে দেন। আর নব্য ফতোয়াবাজদের ফাঁদ পড়বেন না। তিনি বলেন, আজকে নিউইয়র্কে কোন কোন মসজিদ বন্ধরাখা হয়েছে। কিন্তু কেন? মসজিদতো ইবাদতের জায়গা। মানুষ ইবাদত করতে মসজিদে যাবে।
শবে বরাতের তাৎপর্য নিয়ে বিশেষ আলোচনা করেন মাওলানা ইমাম কাজী কাইয়্যুম। তিনি বলেন, এই রাতে আল্লাহ মানুষের জন্য বিশেষ সুযোগ রেখেছেন। কেউ যদি তার অতীত গুনাহগুলো স্মরণ করে আল্লাহর কাছে মাফ চান, আল্লাহ তাকে মাফ করে দেন। তাই এ রাতে আমরা শুধু নিজেদের জন্য নয় আমাদের পূর্বপুরুষের সব মুসলিমের জন্য আল্লাহর দরবারে দোয়া করবো। তিনি আরো বলেন, আগে প্রতিটি পাড়ায় মহল্লায় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালন করা হতো। এখন সে চলন কেন যেন উঠে যাচ্ছে। মানুষ এখন শবেবরাতের তাৎপর্য অনুধাবন করতে পারছে না। তাই সবাইকে শবেবরাতের তাৎপর্যও গুরুত্ব উপলব্ধি করতে হবে। এবং শবেবরাতের শিক্ষা বাস্তব জীবনে প্রয়োগ করতে হবে।
শাজ নেওয়াজ অনুষ্ঠান সফল করার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আমরা প্রতি বছর শবেবরাত পালন করবো। তিনি বলেন, একশ্রেণির মানুষ শুধু শুধু কমিউনিটিতে বিভ্রান্তি সৃষ্টি করছেন। আল্লাহর কাছে কিছু চাইলে অসুবিধা কোথায়? তিনি বলেন, আল্লাহ বলেছেন, তার কাছে চাওয়ার জন্য, তওবা করার জন্য। আসুন, আমরা আল্লাহর পথে চলি।
দোয়া মাহফিলে বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন শাহনেওয়াজ গ্রুপ ও গোল্ডেন এজ হোমকারের সিইও শাহনে ওয়াজ, শাহানেওয়াজ গ্রুপের ভাইস প্রেসিডেন্ট রানো নেওয়াজ, বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দিন দেওয়ান ও কামরুজ্জামান কামরুল, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, কমিউনিটি ব্যক্তিত্ব ও ডেমোক্রেটিক লিডার অ্যাট লার্জ অ্যাটর্নি মইন চৌধুরী, জ্যাকসন হাইটস বাংলাদেশ বিজনেস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফাহাদ সোলায়ান, একুশে টিভির সিইও সৈয়দ আশিক রহমান, আইটিভির মোহাম্মদ শহীদুল্লাহ, নিউইয়র্ক-বাংলাদেশ লায়ন্স ক্লাবের সাবেক প্রেসিডেন্ট রকি আলিয়ান, বর্তমান প্রেসিডেন্ট জেএফএম রাসেল, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির সভাপতি ফখরুল ইসলাম দেলোয়ার, বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক অনিক রাজ, প্রচার সম্পাদক রিজু মোহাম্মদ, শিক্ষা বিষয়ক সম্পাদক হাসান জিলানী, বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের সদস্য মোহাম্মদ আতোয়রুল আলম, বিশিষ্ট রিয়েলটর ও ইনভেস্টর নুরুল আজিম, বাংলাদেশ সোসাইটির কার্যকরি কমিটির সদস্য আবুল কাশেম চৌধুরী, সাবেক সমাজ কল্যাণ সম্পাদক কাজী তোফায়েল ইসলাম, শাহ গ্রুপের প্রেসিডেন্ট শাহ জে চৌধুরী, কমিউনিটি অ্যাকটিভিস্ট নওশাদ হোসেন, জেবিবিএর সহ-সাধারণ সম্পাদক মফিজুর রহমান, শাখাওয়াত বিশ্বাস, নূরুজ্জামান সর্দার, কবি হুমায়ুন কবীর ঢালি, জ্যাকসন হাইটস এলাকাবাসীর প্রেসিডেন্ট শাকিল মিয়া, আকবর হায়দার কিরণ প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন কমিউনিটি ব্যক্তিত্ব ও ওয়ার্ল্ড হিউম্যান রাইটস এন্ড ডেভেলপমেন্টের প্রেসিডেন্ট শাহ শহীদুল হক।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মহিমান্বিত এ রাতে আমাদের সবাইকে গোপনে ও প্রকাশ্যে এবাদত করতে হবে যাতে আল্লাহর কাছ থেকে মাফ নেয়া যায়।
অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ে নাতে রাসুল ও হামদ পরিবেশন করা হয়।