০২ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ০৭:১৭:২৫ অপরাহ্ন
শিরোনাম :
মক্কা চুক্তি, প্রয়োজন সুচিন্তিত ঝুঁকি বিশ্লেষণ ও জাতীয় ঐক্য দীর্ঘ ৮ বছর পর সিলেটে আন্তর্জাতিক ফ্লাইট বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতাদেশ প্রত্যাহার স্টেট ডিপার্টমেন্টের বাংলাদেশেও এখন রোবোটিক সার্জারি অভ্যন্তরীন না ভূ-রাজনৈতিক, কোন কারণে সরকারে অস্বস্তি! বাসসের নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদককে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব


নিউইয়র্কের ডেলিভারি অ্যাপের শ্রমিকদের ৫.১৯৫ মিলিয়ন ডলার জরিমানা ও ক্ষতিপূরণ দিতে সম্মত
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৪-০২-২০২৬
নিউইয়র্কের ডেলিভারি অ্যাপের শ্রমিকদের ৫.১৯৫ মিলিয়ন ডলার জরিমানা ও ক্ষতিপূরণ দিতে সম্মত মেয়র মামদানি গত ৩০ জানুয়ারি ৪৯ হাজার ডেলিভারি কর্মীর জন্য ৫০ লাখ ডলারেরও বেশি ক্ষতিপূরণ নিশ্চিত করার ঘোষণা দেন


নিউইয়র্ক সিটিতে উবার ইটস, ফ্যান্টুয়ান এবং হাঙ্গ্রি প্যান্ডা ডেলিভারি অ্যাপ কোম্পানিগুলোকে তাদের চালকদের জন্য মিলিয়ন ডলারের ক্ষতিপূরণ দিতে সম্মত হয়েছে। মেয়র জোহরান মামদানি ৩০ জানুয়ারি জানিয়েছেন, শহরের ডেলিভারি কর্মীদের ন্যূনতম মজুরি আইন লঙ্ঘনের কারণে এই তিনটি সংস্থা মিলিতভাবে ৪৯ হাজারের বেশি কর্মীর জন্য মোট ৫ দশমিক ১৯৫ মিলিয়ন ডলার জরিমানা ও ক্ষতিপূরণ প্রদান করবে।

উবার ইটস এককভাবে ৪৮ হাজারের বেশি কর্মীর জন্য ৩ দশমিক ১৫ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ এবং ৩ দশমিক ৫ লাখ ডলার জরিমানা প্রদান করবে। ফ্যান্টুয়ান ২৮৫ কর্মীর জন্য ৪ দশমিক ৬৮ লাখ ডলার এবং ৫২ হাজার ডলার জরিমানা দেবে। হাঙ্গি প্যান্ডা ১ হাজারের বেশি কর্মীর জন্য ১০ লাখ ৬৮ হাজার ৬৭২ ডলার ক্ষতিপূরণ এবং ১ লাখ ৬ হাজার ৩২৭ ডলার জরিমানা প্রদান করবে। এ হিসাব অনুযায়ী, প্রতি জন কর্মী আনুমানিক ৬৬ থেকে ১ হাজার ৬৪২ ডলার পর্যন্ত ক্ষতিপূরণ পাবেন।

নিউইয়র্ক সিটির তদন্তে জানা গেছে, ডিসেম্বরে ২০২৩ থেকে সেপ্টেম্বর ২০২৪ পর্যন্ত ডেলিভারি অ্যাপগুলো বাতিল হওয়া অর্ডার এবং অন্যান্য কারণে চালকদের ন্যূনতম মজুরি প্রদান করেনি। মামদানি বলেন, যদি কেউ আইন ভাঙ্গে এবং শ্রমিকদের শোষণ করে লাভ অর্জন করে, তাহলে তাকে দ্রুত এবং সরাসরি জবাবদিহিতার মুখোমুখি হতে হবে। এছাড়াও উবার ইটস সেই সমস্ত কর্মীকে পুনঃনিযুক্ত করবে যাদের অ্যাকাউন্ট ২০২৩ সালের ডিসেম্বার থেকে ২০২৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত ডিঅ্যাকটিভেট করা হয়েছিল। মেয়র কার্যালয় অনুযায়ী, এতে প্রায় ১০ হাজার ডেলিভারি কর্মী প্রভাবিত হতে পারেন।

নিউইয়র্ক সিটির নিয়ম অনুযায়ী ২০২১ সালে প্রবর্তিত ন্যূনতম মজুরি আইনটি এপ্রিল থেকে ডেলিভারি কর্মীদের জন্য বেসিক মজুরি ২১ দশমিক ৪৪ ডলার থেকে ২২ দশমিক ১৩ ডলারে উন্নীত করবে। এছাড়াও নতুন আইন অনুযায়ী, ডেলিভারি অ্যাপগুলোকে গ্রাহকদের চেকআউটের আগে টিপ দিতে অনুরোধ করতে হবে, ডিফল্ট হার ১০ শতাংশ রাখা হয়েছে।

নিউইয়র্ক সিটির কনজিউমার অ্যান্ড ওয়ার্কার প্রোটেকশন ডিপার্টমেন্ট সম্প্রতি মোটোক্লিকের বিরুদ্ধে মামলা করেছে। অভিযোগ, সংস্থাটি বাতিল অর্ডারের জন্য ১০ ডলার চার্জ এবং ফেরত দেওয়া অর্ডারের টাকা কর্তন করে সরাসরি শ্রমিকদের থেকে অর্থ আত্মসাৎ করছে। এছাড়াও পূর্বে গ্রাহকরা ডেলিভারি শেষ হওয়ার পরে টিপ দিতেন, যার কারণে ডেলিভারি কর্মীরা ৫৫ মিলিয়ন ডলার হারিয়েছেন বলে রিপোর্টে বলা হয়েছে।

মেয়র মামদানি জানিয়েছেন, শহর এ ধরনের ডেলিভারি অ্যাপ সংস্থাগুলোর শোষণ বন্ধে কঠোর পদক্ষেপ নিচ্ছে এবং শ্রমিকদের অধিকার সুরক্ষায় সর্বোচ্চ নজর দিচ্ছে।

শেয়ার করুন