০৩ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ১০:৩৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারি কর্মজীবীদের বেতনকাঠামো বাস্তবায়নের আগে টিআইবির শর্ত মানার আহ্বান রোগীর সুস্থতায় পরিবারের সদস্যদের ভূমিকা গুরুত্বপূর্ণ বালিয়াড়ি ধবংস করলে প্রাকৃতিক উপকূলীয় সুরক্ষা দুর্বল হতে পারে ইসরায়েলের সমালোচনা, বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিল ও বহিষ্কার অসাংবিধানিক রাজু হত্যার অভিযুক্ত আতোস্তা গ্রেফতার নিউইয়র্কে মাদকে মৃত্যু ৪৫ শতাংশ কমেছে ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দিতে বিল পাস মসজিদে তিন মুসলিম হত্যাকাণ্ড : লিন্ডসের বিরুদ্ধে হত্যার অভিযোগ উল্টো পথে আসা গাড়ির ধাক্কায় বাংলাদেশি মা-মেয়ে নিহত আশ্রয়প্রার্থী শতাধিক অভিবাসীকে আফ্রিকার ৮ দেশে পাঠালো যুক্তরাষ্ট্র


ব্রঙ্কসে এসেন্ড এবিএ ও চিশতি সিপিএ অফিস উদ্বোধন
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৮-০১-২০২৬
ব্রঙ্কসে এসেন্ড এবিএ ও চিশতি সিপিএ অফিস উদ্বোধন ব্রঙ্কসে চিশতি সিপির উদ্বোধনী অনুষ্ঠান


ব্রঙ্কসে উদ্বোধন হলো এসেন্ড এবিএ থেরাপি সেন্টার ও চিশতি সিপিএ অফিস। গত ১৮ জানুয়ারি পার্কচেস্টারের ম্যাকগ্রো অ্যাভিনিউয়ে এ অফিস উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে মোহাম্মদ চিশতি সিপিএ বলেন, আমাদের হেড অফিস জ্যাকসন হাইটসে। কিন্তু সেখানে কার পার্কিং ও যানজট সমস্যা প্রকট। আমাদের অনেক কাস্টোমার ব্রঙ্কসে বাস করেন। তাদের টোল দিয়ে কুইন্সে যেতে হয়। এসব কথা বিবেচনা করে ব্রঙ্কসে বাংলাদেশিদের হাব পার্কচেস্টারে এসেন্ড এবিএ থেরাপি সেন্টার ও চিশতি সিপিএ অফিসের শাখা চালু করলাম। এখানে ট্যাক্স ফাইলিং সুবিধা ছাড়াও এসেন্ড এবিএ থেরাপির সেন্টার থাকছে। ব্রঙ্কসে বিশাল বাংলাদেশি কমিউনিটির সেবা দেবার জন্যই আমার এ সিদ্ধান্ত।

উদ্বোধনী অনুষ্ঠানে কমিউনিটির বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। ব্রঙ্কসে আগমন উপলক্ষ্যে স্থানীয় কমিউনিটি লিডার এমএন মজুমদার, সিপিএ জাকির চৌধুরী ও জগলুল চৌধুরী ফুল দিয়ে স্বাগত জানান মোহাম্মদ চিশতিকে। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাইনুদ্দিন পিন্টু, কাজি হাসান, জয় চৌধুরী, তরিকুল ইসলাম মিঠু, তুষার পিক ও এম এ মামুন।

শেয়ার করুন