১৮ এপ্রিল ২০২৬, শনিবার, ১১:৩৫:০৫ অপরাহ্ন
শিরোনাম :
মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন সেই শিক্ষিকা মাহেরীন চৌধুরী আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস টাইম ম্যাগাজিনে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান খালেদা জিয়া সহ দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ পদক প্রদান যুক্তরাষ্ট্রে ইসরায়েল নিয়ে জনমত বদলাচ্ছে টেক্সাসে পাঠ্যক্রমে ইসলাম ও সংখ্যালঘু ইতিহাস পরিবর্তন ঘিরে তীব্র বিতর্ক ট্রাম্প অ্যাকাউন্টস : চার মিলিয়নের বেশি শিশু নিবন্ধিত নিউ ইয়র্কে ২-কে চাইল্ড কেয়ার হবে পূর্ণ দিবস ও বছরব্যাপী ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের ডিপোর্টেশন ঠেকানোর রায় দেওয়ায় দুই অভিবাসন বিচারককে বরখাস্তের অভিযোগ ইমিগ্রেশন আপিল বোর্ডে মাহমুদ খলিলের আপিল খারিজ


অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া পদত্যাগ
বিশেষ প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ১০-১২-২০২৫
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া পদত্যাগ


অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া পদত্যাগপত্র জমা দিয়েছেন। বুধবার সন্ধ্যায় তারা প্রধান উপদেষ্টার কাছে পদত্যাগপত্র জমা দেন বলে প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্র জানিয়েছে। সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস উইং সংবাদ সম্মেলন ডেকেছে। সেখান থেকে এ বিষয়ে বিস্তারিত জানানো হতে পারে। 

বিকালে এক সংবাদ সম্মেলনে সজীব ভূইয়া মন্ত্রণালয়ের কার্যক্রম তুলে ধরেন। সেখানে পদত্যাগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জানানো হবে। 


মাহফুজ আলম তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং আসিফ মাহমুদ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পাশাপাশি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করছিলেন। এই দুই উপদেষ্টা ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে উপদেষ্টা পরিষদে যোগ দিয়েছিলেন। ছাত্রপ্রতিনিধি হিসেবে সরকারে থাকা  অভ্যুত্থানের আরেক পরিচিত মুখ নাহিদ ইসলাম এর আগে উপদেষ্টার পদ ছাড়েন। তার নেতৃত্বে গঠিত হয় নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি-এনসিপি।

শেয়ার করুন