০২ জুন ২০২৬, মঙ্গলবার, ০৯:৪৫:০৮ অপরাহ্ন
শিরোনাম :
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজ ৪৫তম শাহাদাতবার্ষিকী অ্যাডভান্সড প্যানক্রিয়াটিক ক্যানসার চিকিৎসায় যুগান্তকারী অগ্রগতি ইসলামবিদ্বেষী গ্রাফিতি ঘিরে মুসলিম কম্যুনিটিতে আতঙ্ক যুক্তরাষ্ট্রে মর্টগেজ সুদের হার ৯ মাসের মধ্যে সর্বোচ্চ ইসরায়েল ডে প্যারেড বর্জনের ঘোষণা জোহরান মামদানির ওজনপার্ক মসজিদ আল-আমানের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতেই চলবে ভিসা ও অভিবাসন ব্যবস্থা, বললেন রুবিও নিউইয়র্কে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের জন্য এক্সেলসিয়র স্কলারশিপ আবেদন শুরু ৪ লাখ সাশ্রয়ী আবাসনের পরিকল্পনা ঘোষণা মেয়রের উপকূলের ১৯ জেলার প্রাণ-প্রকৃতি ঝুঁকিতে


ইমিগ্রেশন কমানোর পক্ষে জনসমর্থন বাড়ছে : গ্যালআপ
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৭-০৮-২০২২
ইমিগ্রেশন কমানোর পক্ষে জনসমর্থন বাড়ছে : গ্যালআপ


বর্তমানে আমেরিকার লোক ক্রমাগত ইমিগ্রেশনের বিপক্ষে অবস্থান নিয়েছে। এর সংখ্যা ক্রমাগত বাড়ছে। ইতিপূর্বে সংখ্যাধিক্য লোক ইমিগ্রেশনের পক্ষে ছিল। এক গ্যালআপ জরিপে দেখা যায়, মাত্র ২৭ শতাংশ লোক মনে করে ইমিগ্র্যান্টের সংখ্যা বাড়ানো উচিত। ৩১ শতাংশ মনে করে তা বর্তমান অবস্থানে থাকা উচিত আর ৩৮ শতাংশ মনে করে তা কমানো উচিত। এই পরিসংখ্যান ২০১৪ সালের সমপর্যায়ের। তখন মাত্র ২২ শতাংশ লোক ইমিগ্র্যান্ট বাড়ানোর কথা বলেছিল। ৩৩ শতাংশ বলেছিল একই পর্যায়ে রাখার জন্য আর ৪১ শতাংশ বলেছিল সংখ্যা কমানোর জন্য। 

এই জরিপ ৫ থেকে ২৬ জুলাই পর্যন্ত সময়ে এক হাজার ১৩ জন ১৮ বছর বয়সের ঊর্ধ্বে বয়সধারীদের ওপর চালানো হয়। এই জরিপে ভুল ৪ শতাংশের আর এর ওপরে আস্থা ৯৫ শতাংশ। 

ইমিগ্রেশনের পক্ষ সমর্থন ২০২০ সালের মে মাসে ৩৪ শতাংশ পর্যন্ত বেড়েছিল। ২০২১ সালের জুন মাসে তা ১ শতাংশ কমেছে এই দু’বছরে ইমিগ্রেশনের বিপক্ষে অবস্থান ২৮ শতাংশ থেকে এ বছর বেড়ে ৩৪ শতাংশে দাঁড়িয়েছে। এখন ৭০ শতাংশ লোক মনে করে, আমেরিকার জন্য ইমিগ্রেশন লাভজনক। কিন্তু ২৪ শতাংশ বলে থাকে তা ক্ষতিকারক। ২০১৪ সালে ইমিগ্রেশনের কারণে লাভ হচ্ছে মনে করতো ৬৩ শতাংশ। 


শেয়ার করুন