০৩ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ০৯:০১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
সরকারি কর্মজীবীদের বেতনকাঠামো বাস্তবায়নের আগে টিআইবির শর্ত মানার আহ্বান রোগীর সুস্থতায় পরিবারের সদস্যদের ভূমিকা গুরুত্বপূর্ণ বালিয়াড়ি ধবংস করলে প্রাকৃতিক উপকূলীয় সুরক্ষা দুর্বল হতে পারে ইসরায়েলের সমালোচনা, বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিল ও বহিষ্কার অসাংবিধানিক রাজু হত্যার অভিযুক্ত আতোস্তা গ্রেফতার নিউইয়র্কে মাদকে মৃত্যু ৪৫ শতাংশ কমেছে ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দিতে বিল পাস মসজিদে তিন মুসলিম হত্যাকাণ্ড : লিন্ডসের বিরুদ্ধে হত্যার অভিযোগ উল্টো পথে আসা গাড়ির ধাক্কায় বাংলাদেশি মা-মেয়ে নিহত আশ্রয়প্রার্থী শতাধিক অভিবাসীকে আফ্রিকার ৮ দেশে পাঠালো যুক্তরাষ্ট্র


দুঃখের পিণ্ড
শরিফুজ্জামান পল
  • আপডেট করা হয়েছে : ১৪-০৫-২০২২
দুঃখের পিণ্ড


একটা দুঃখের পিণ্ড আলোকিত হৃদয়ের টিকলি হয়ে

নীল আকাশে উড়াউড়ি করে

স্বাধীন বুলবুলি পাখির মতো

মুক্তভাবে ডানা মেলে নাচে 

রঙিন ফানুস উড়ায়। 

নতুন জাল বোনে বারবার 

পরাজয়ের গ্লানি মুছে শতবার

জমানো মেঘের কুটিরে দুঃখের পিণ্ডটা

ােভ আর অভিমানে হঠাত

বৃষ্টি হয়ে অভিমানে ঝরে পড়ে।

কেউ জানুক বা না জানুক

মনের দুয়ারহীন খোয়াড়ে 

রুপালি রাতের আলোয় 

মুক্তো হয়ে লুকিয়ে থাকে গহীন বনে।

শীতলপাটির মতোই শান্তিতে ঘুমপাড়ায়

সুখের বায়োস্কোপ দেখায়।

স্বপ্ন দেখায় স্বপ্নের দুনিয়ায়

সংকটেই বের করে নতুন পথ

নতুন সমাধান, নতুন জীবন

দুঃখের পিণ্ডটাই অসীম আপন।

শেয়ার করুন