০২ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ০৫:০১:১৭ অপরাহ্ন
শিরোনাম :
মক্কা চুক্তি, প্রয়োজন সুচিন্তিত ঝুঁকি বিশ্লেষণ ও জাতীয় ঐক্য দীর্ঘ ৮ বছর পর সিলেটে আন্তর্জাতিক ফ্লাইট বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতাদেশ প্রত্যাহার স্টেট ডিপার্টমেন্টের বাংলাদেশেও এখন রোবোটিক সার্জারি অভ্যন্তরীন না ভূ-রাজনৈতিক, কোন কারণে সরকারে অস্বস্তি! বাসসের নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদককে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব


বিগত সরকার সামাজিক ব্যবসা দিবস পালন করতে দেয়নি- প্রধান উপদেষ্টা
দেশ অনলাইন
  • আপডেট করা হয়েছে : ২৭-০৬-২০২৫
বিগত সরকার সামাজিক ব্যবসা দিবস পালন করতে দেয়নি- প্রধান উপদেষ্টা


 বিগত সরকার সামাজিক ব্যবসা দিবস পালন করতে দেয়নি বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার ১৫তম সামাজিক ব্যবসা দিবস উপলক্ষে সাভারের জিরাবোতে সামাজিক কনভেনশন সেন্টারে দু’দিনব্যাপী কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘বিগত সরকারের আমলে তিন শূন্যের বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে দেয়া হয়নি। সামজিক ব্যবসা দিবস পালন করতে দেয়া হয়নি। ডোনেশনের মাধ্যমে নয়, সামাজিক ব্যবসার মাধ্যমে জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করা সম্ভব। ’

তিনি বলেন, ‘বর্তমান বিশ্ব গড়ে উঠেছে স্বার্থপরতার মধ্য দিয়ে। আমরা ভুল পথে চলছি, যেটি শেষ হবে ধ্বংসের মধ্য দিয়ে। তরুণরা বাংলাদেশকে অন্ধকার থেকে আলোতে নিয়ে এসেছে।’

এসময় চাকরি না খুঁজে তরুণদের উদ্যোক্তা হবার আহ্বান জানান তিনি। নিজেদের প্রয়োজনে নতুন বিশ্ব গড়ে তোলার আহ্বান জানান প্রধান উপদেষ্টা।

তিনি বলেন, ‘আমাদের শিক্ষাব্যবস্থা স্বপ্ন দেখায় না। চাকরি না খুঁজে উদ্যোক্তা হতে হবে।’

৩৮টি দেশের ১৮০ জনেরও বেশি বিদেশি প্রতিনিধিসহ এক হাজারেরও বেশি অংশগ্রহণকারী এই অনুষ্ঠানে যোগ দেয়। 

শেয়ার করুন