০২ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ০৬:৪৫:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাসসের নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদককে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব আমেরিকানদের গৃহস্থালি ঋণ ১৮.৮ ট্রিলিয়ন, ক্রেডিট কার্ড ১.২৬ ট্রিলিয়ন ওহাইওতে মসজিদে সাত বছরে তৃতীয় হামলা জনপ্রিয় হচ্ছে তিন বছরের কলেজ ডিগ্রি, তবে আছে বিতর্ক মুসলিম নারীকর্মীর বৈষম্যের অভিযোগে ওক পার্ক সিটির বিরুদ্ধে মামলা সশস্ত্র ডাকাতের গুলিতে বাংলাদেশি মহসিন রানা নিহত


ডা. জাফরুল্লাহ মৃত্যুহীন প্রাণ বিবেকের বার্তাবাহক - আ স ম রব
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ১২-০৪-২০২৩
ডা. জাফরুল্লাহ মৃত্যুহীন প্রাণ  বিবেকের বার্তাবাহক - আ স ম রব


 বীর মুক্তিযোদ্ধা, নির্লোভ-মানবিক চিকিৎসক জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে স্বাধীনতার পতাকা উত্তোলক ও জেএসডি সভাপতি আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন গণমাধ্যমে নিম্নোক্ত বিবৃতি প্রদান করেছেন।

সকল মানুষের চিকিৎসার অধিকার নিশ্চিতকরণ ও সার্বিক মুক্তির প্রশ্নে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর যে প্রতিশ্রুতি-আকাঙ্ক্ষা, তা তাঁর মৃত্যুর মধ্য দিয়ে শেষ হবে না। মুক্তি সংগ্রাম থেকে শুরু করে গণতন্ত্র, সুশাসন প্রতিষ্ঠার ন্যায়সঙ্গত লড়াই ও সংগ্রামের গৌরবজনক অধ্যায়ে জাফরুল্লাহ চৌধুরীর বীরোচিত সংহতি প্রজন্ম থেকে প্রজন্মে অনুপ্রেরণা জুগিয়ে যাবে। অন্যায় ও অসমতায় জর্জরিত সমাজের বিরুদ্ধে তিনি ছিলেন আপসহীন বিদ্রোহী।


১৯৮২ সালে প্রবর্তিত বাংলাদেশের ‘জাতীয় ঔষধ নীতি’ ঘোষণার ক্ষেত্রে প্রচন্ড প্রতিকূলতাকে অতিক্রম করে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বিবেকের বার্তাবাহক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন, সুখ-শান্তি, পদ-পদবীর সকল সম্ভাবনাকে নাকচ করে দিয়ে প্রশ্নাতীতভাবে নিজেকে মানুষের 'অকৃত্রিম বন্ধু'  হিসেবে প্রতিষ্ঠা করেছেন। 


গণমানুষের পক্ষে কথা বলায় তিনি বিভিন্নভাবে নিপীড়ন-নির্যাতনের শিকার হয়েছেন, এমন কী বিনা বিচারে তার ফাঁসি চেয়ে পোস্টারও সাঁটানো হয়েছিল। তিনি শুধু একজন বাংলাদেশি চিকিৎসক, জনস্বাস্থ্য চিন্তাবিদ, সক্রিয়তাবাদী রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বীর মুক্তিযোদ্ধাই ছিলেন না, তিনি ছিলেন অসহায় বিপন্ন মানুষের পাশে দাঁড়াবার পবিত্র দায়িত্ব জ্ঞান সম্পন্ন মানুষ।

ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর কর্ম, কীর্তি এবং অবদানের প্রতি আমাদের কৃতজ্ঞতা কোনদিন শেষ হবে না। বিবৃতিতে নেতৃবৃন্দ ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর বিদেহী আত্মার শান্তি কামনা করেন ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।


শেয়ার করুন