০৩ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ০৪:০৬:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসরায়েলের সমালোচনা, বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিল ও বহিষ্কার অসাংবিধানিক রাজু হত্যার অভিযুক্ত আতোস্তা গ্রেফতার নিউইয়র্কে মাদকে মৃত্যু ৪৫ শতাংশ কমেছে ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দিতে বিল পাস মসজিদে তিন মুসলিম হত্যাকাণ্ড : লিন্ডসের বিরুদ্ধে হত্যার অভিযোগ উল্টো পথে আসা গাড়ির ধাক্কায় বাংলাদেশি মা-মেয়ে নিহত আশ্রয়প্রার্থী শতাধিক অভিবাসীকে আফ্রিকার ৮ দেশে পাঠালো যুক্তরাষ্ট্র ডাকা প্রাপকদের গ্রিনকার্ড প্রাপ্তিতে বাড়তে পারে জটিলতা নাগরিকত্ব প্রত্যাশীদের জন্য ‘নেইবারহুড ইনভেস্টিগেশন’ ৩৫ বছর পর আবার চালু করলো ইউএসসিআইএস নিউইয়র্কে একের পর এক অপরাধ


তরুণদের বিপুল সাড়া
নিউ ইয়র্কে আগাম ভোটে রেকর্ড
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৫-০৬-২০২৫
নিউ ইয়র্কে আগাম ভোটে রেকর্ড


নিউ ইয়র্ক সিটির ডেমোক্রেটিক মেয়র প্রাইমারি প্রাথমিক নির্বাচনে আগাম ভোটদান এই বছর নতুন উচ্চতায় পৌঁছেছে। নিউ ইয়র্ক সিটি বোর্ড অফ ইলেকশনস জানিয়েছে, ১৪ থেকে ২২ জুন পর্যন্ত মোট ৩,৮৪,৩৩৮ জন ভোটার আগাম ভোট দিয়েছেন। এই সংখ্যা ২০২১ সালের তুলনায় দ্বিগুণেরও বেশি। চার বছর২০২১ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে এই সংখ্যা ছিল ১,৯১,১৯৭।

নিউ ইয়র্ক সিটির বিভিন্ন বরোতে আগাম ভোটদানে বিস্ময়কর বৃদ্ধি দেখা গেছে। ম্যানহাটানে ১,২২,৬৪২ জন আগাম ভোট দিয়েছেন, যা ২০২১ সালের তুলনায় ১০২% বেশি। ব্রুকলিনে ভোট দিয়েছেন ১,৪২,৭৩৫ জন এটি ১১৮% বৃদ্ধি। কুইন্সে ৭৫,৭৭৮ জন ভোট দিয়েছেন, যা ১১৪% বেশি। ব্রঙ্কসে ৩০,৮১৬ জন এবং স্ট্যাটেন আইল্যান্ডে ১২,৩৬৭ জন ভোট দিয়েছেন, যথাক্রমে ৫০% এবং ৩৬% বৃদ্ধি নিয়ে। এই সংখ্যাগুলো প্রমাণ করে যে আগাম ভোটদান এখন শুধু সুবিধাজনক নয়, বরং একটি সাংগঠনিক ও রাজনৈতিক কৌশল হিসেবেও বিবেচিত হচ্ছে। এবারের নির্বাচনে তরুণ ভোটারদের অংশগ্রহণ বিশেষভাবে চোখে পড়ার মতো। একটি বিশ্লেষণে দেখা গেছে, ২৫ থেকে ৩৪ বছর বয়সী ভোটারদের মধ্যেই সবচেয়ে বেশি আগাম ভোট পড়েছে। যদিও ১৮ থেকে ২৪ বছর বয়সী তরুণদের মধ্যে ভোটদানে আগ্রহ কিছুটা কম, তারপরও এ বয়সভিত্তিক অংশগ্রহণ আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে বলে জানা গেছে।

শেয়ার করুন