০২ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ০৫:০১:০২ অপরাহ্ন
শিরোনাম :
মক্কা চুক্তি, প্রয়োজন সুচিন্তিত ঝুঁকি বিশ্লেষণ ও জাতীয় ঐক্য দীর্ঘ ৮ বছর পর সিলেটে আন্তর্জাতিক ফ্লাইট বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতাদেশ প্রত্যাহার স্টেট ডিপার্টমেন্টের বাংলাদেশেও এখন রোবোটিক সার্জারি অভ্যন্তরীন না ভূ-রাজনৈতিক, কোন কারণে সরকারে অস্বস্তি! বাসসের নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদককে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব


যুক্তরাষ্ট্রে তিন মাস জেল খেটে ফিরেই বিমানবন্দরে আটক যুবলীগ নেতা
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২১-০৫-২০২৫
যুক্তরাষ্ট্রে তিন মাস জেল খেটে ফিরেই বিমানবন্দরে আটক যুবলীগ নেতা আজম পাশা চৌধুরী রুমেল


যুক্তরাষ্ট্রে তিন মাসের সাজা ভোগ শেষে দেশে ফিরেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হয়েছেন নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল।

গত ১৭ মে বাংলাদেশে পৌঁছলে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে বিমানবন্দর থানায় হস্তান্তর করে। পরে কোম্পানীগঞ্জ থানা পুলিশের একটি দল ঢাকায় গিয়ে তাকে নিজেদের হেফাজতে নেয়। বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাসলিমা আক্তার জানান, রুমেলকে থানায় আনার পর কোম্পানীগঞ্জ থানাকে অবহিত করা হয়। পরে তাদের একটি দল এসে তাকে গ্রহণ করে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত বছরের ৫ আগস্টের পর থেকে রুমেল পলাতক ছিলেন। তিনি প্রথমে দুবাই, পরে মেক্সিকো হয়ে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন। সেখানে আটক হয়ে তিন মাস কারাভোগের পর মার্কিন কর্তৃপক্ষ তাকে বাংলাদেশে ফেরত পাঠায়। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই এবং বসুরহাট পৌরসভার সাবেক মেয়র কাদের মির্জার ঘনিষ্ঠ সহযোগী ও ‘সেকেন্ড ইন কমান্ড’ হিসেবে পরিচিত।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, আজম পাশা চৌধুরী রুমেল ২০১৩ সালে শিবিরের চার কর্মী হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। তাকে গ্রেফতারের জন্যই পুলিশ ঢাকায় যায়। বর্তমানে তিনি কোম্পানীগঞ্জ থানায় রিমান্ডে রয়েছেন।

শেয়ার করুন