১৮ এপ্রিল ২০২৬, শনিবার, ০২:৪৪:৫০ অপরাহ্ন
শিরোনাম :
মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন সেই শিক্ষিকা মাহেরীন চৌধুরী আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস টাইম ম্যাগাজিনে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান খালেদা জিয়া সহ দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ পদক প্রদান যুক্তরাষ্ট্রে ইসরায়েল নিয়ে জনমত বদলাচ্ছে টেক্সাসে পাঠ্যক্রমে ইসলাম ও সংখ্যালঘু ইতিহাস পরিবর্তন ঘিরে তীব্র বিতর্ক ট্রাম্প অ্যাকাউন্টস : চার মিলিয়নের বেশি শিশু নিবন্ধিত নিউ ইয়র্কে ২-কে চাইল্ড কেয়ার হবে পূর্ণ দিবস ও বছরব্যাপী ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের ডিপোর্টেশন ঠেকানোর রায় দেওয়ায় দুই অভিবাসন বিচারককে বরখাস্তের অভিযোগ ইমিগ্রেশন আপিল বোর্ডে মাহমুদ খলিলের আপিল খারিজ


কানপুরে সাকিবের টেস্টে পারবে কি বাংলাদেশ ঘুরে দাঁড়াতে ?
সালেক সুফী
  • আপডেট করা হয়েছে : ২৭-০৯-২০২৪
কানপুরে সাকিবের টেস্টে পারবে কি বাংলাদেশ ঘুরে দাঁড়াতে ? কানপুর টেস্টের প্রস্তুতি পর্ব’র এক মুহুর্ত হাতুরাসিংহের সঙ্গে/ছবি সংগৃহীত


চেন্নাই টেস্টে দারুন শুরু করেও শেষ পর্যন্ত ২৮০ রানের বিশাল ব্যাবধানে হেরেছে বাংলাদেশ ভারতের বিরুদ্ধে। আজ বৃষ্টি সম্ভাবনা মাথায় নিয়েই শুরু হচ্ছে দ্বিতীয় টেস্ট। শুধু সেখানেই থেমে নেই, বৃস্টিতে দেরী হচ্ছে টসও। সম্ভাবনা আরো আছে ভারতের বিরুদ্ধে ধবল ধোলাই হওয়ার। বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান ঘোষণা দিয়েছে এটি হতে চলেছে বিদেশের মাটিতে বাংলাদেশের হয়ে শেষ টেস্ট ম্যাচ। এমনকি হতেও পারে টেস্ট জীবনের শেষ ম্যাচ। সাকিবের গুণমুগ্ধ সতীর্থরা হয়তো চাইবে এই মাহেন্দ্র খনকে রাঙিয়ে দিতে। সব ছাড়িয়ে এটা হয়ে উঠেছে সাকিবের টেষ্ট রুপেও। আর

এ টেস্টে পারবে কি বাংলাদেশ ঘুরে দাঁড়িয়ে চমক দিতে?


মনে হয় না বাংলাদেশ দলে কোন পরিবর্তন আসবে। যারা ভেবেছিলেন ব্যাটিং বোলিং নিজেকে খুঁজে ফেরা সাকিবকে বিশ্রাম দিয়ে তাইজুলকে সুযোগ দেয়া হবে সেই সম্ভাবনা আপাতত তিরোহিত। কানপুরে সাকিবকে রাজকীয় বিদায় জানানোর আয়োজন করা হয়েছে। বাংলাদেশের ক্রিকেট নক্ষত্রের বিদায়ে ক্রিকেট অনুরাগী ভারত দর্শকরা আবেগ আপ্লুত হবে সেটি স্বাভাবিক। এই কয়েকদিন আগে শেয়ার মার্কেট নয় ছয় করার অভিযোগে সাকিবকে অর্থদণ্ড করা হয়েছে। জুলাই আগস্ট ছাত্র জনতা আন্দোলনের সময় হত্যাকাণ্ডের জন্য সাকিবের বিরুদ্ধে মামলা করা হয়েছে। সাকিব নিজের স্মৃতিময় মীরপুর জাতীয় স্টেডিয়ামে শেষ টেস্ট খেলে বিদায় নিতে চেয়েছেন।


শর্ত তাকে প্রয়োজনীয় নিরাপত্তা দেয়া হবে এবং খেলা শেষে বিদেশ গমন বাধাগ্রস্ত করা হবে না। স্বাভাবিক ভাবেই বিসিবির পক্ষে এই নিশ্চয়তা প্রদান সম্ভব না। নিশ্চয়তা দিতে হবে সরকারকে। দেশের প্রচলিত আইনে কারো বিরুদ্ধে কোনো ফৌজদারি অভিযোগে মামলা দায়ের হলে তদন্তের স্বার্থে গ্রেপ্তার হতেই পারে। কিন্তু সাকিব বিশ্ববরেণ্য। ক্রিকেট খেলে বিশ্বে বাংলাদেশকে আলোকিত করেছে। ব্যাক্তি সাকিব আর ক্রিকেটার সাকিব ভিন্ন সত্তা।  অনেকেই বলবেন যতটা নন্দিত হয়েছে ক্রিকেট শৈলী দিয়ে ঠিক ততটাই কলংকিত হয়েছে মাঠের বাইরে নানা কর্মকান্ডে। ক্রিকেটের মহান পুরুষ স্যার ডোনাল্ড ব্রাডম্যান , স্যার গারফিল্ড সোবার্স , সচিন টেন্ডুলকার, ইমরান খান , স্যার ভিভিয়ান রিচার্ডস , ব্রায়ান লারা , সুনীল গাভাস্কার কিন্তু মাঠের বাইরের কোনো কর্মকান্ডে এতো সমালোচিত হয় নি।


এসব কিছু পেরিয়ে আজ বাংলাদেশের ভক্ত অনুরাগীরা প্রার্থনা করবে বাংলাদেশ যেন সর্ব শক্তি দিয়ে ঘুরে দাঁড়ায়। যেন ব্যাঘ্রো বিক্রমে লড়াই করে। আর সেই লড়াইয়ে যদি সাকিব চেনা রুপে চৌকষ ভূমিকায় অবতীর্ণ হয় তাহলে সোনায় সোহাগা।  বাংলাদেশকে লড়াইয়ের ময়দানে টিকে থাকতে হলে ভালো ব্যাটিং করতে হবে প্রতি ইনিংসে অন্তত ৫ সেশন ব্যাটিং করতে হবে।
 ক্যাচ গুলো লুফে নিতে হবে। ধারাবাহিক ভাবে ভালো বোলিং করতে হবে। আর দলীয় ভাবে এগুলো করতে পারলেই সতীর্থ সাকিবের বিদায়ক্ষণ রাঙাতে পারবে বাংলাদেশ।

শেয়ার করুন