০৩ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ০৭:১৮:২৩ অপরাহ্ন
শিরোনাম :
সরকারি কর্মজীবীদের বেতনকাঠামো বাস্তবায়নের আগে টিআইবির শর্ত মানার আহ্বান রোগীর সুস্থতায় পরিবারের সদস্যদের ভূমিকা গুরুত্বপূর্ণ বালিয়াড়ি ধবংস করলে প্রাকৃতিক উপকূলীয় সুরক্ষা দুর্বল হতে পারে ইসরায়েলের সমালোচনা, বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিল ও বহিষ্কার অসাংবিধানিক রাজু হত্যার অভিযুক্ত আতোস্তা গ্রেফতার নিউইয়র্কে মাদকে মৃত্যু ৪৫ শতাংশ কমেছে ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দিতে বিল পাস মসজিদে তিন মুসলিম হত্যাকাণ্ড : লিন্ডসের বিরুদ্ধে হত্যার অভিযোগ উল্টো পথে আসা গাড়ির ধাক্কায় বাংলাদেশি মা-মেয়ে নিহত আশ্রয়প্রার্থী শতাধিক অভিবাসীকে আফ্রিকার ৮ দেশে পাঠালো যুক্তরাষ্ট্র


জুলহাস খানের মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল
দেশ ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ০১-০৫-২০২৫
জুলহাস খানের মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল অনুদানের চেক হস্তান্তর


যুক্তরাষ্ট্রের মিশিগানের বাসিন্দা, কবি জুলহাস খানের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলাউদ্দিন, খান-জুলহাস খান স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে দুস্থ রোগীর চিকিৎসার জন্য আর্থিক অনুদান প্রদান ও দোয়া মাহফিল ২৯ এপ্রিল মঙ্গলবার বিকালে ফেঞ্চুগঞ্জ থানা সড়কের আকুল শাহ শপিং সিটিতে অবস্থিত ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন ফেঞ্চুগঞ্জ মোহাম্মদীয়া কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা আব্দুল ওহাব। দোয়া মাহফিল শেষে একজন অসহায় দুস্থ রোগীর চিকিৎসার জন্য আলাউদ্দিন, খান-জুলহাস খান স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে এক লক্ষ ২৫ হাজার টাকা প্রদান করা হয়।

 এ সময় উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ সৈয়দ নুরুজ্জামান, ফেঞ্চুগঞ্জ মোহাম্মদীয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা ফরিদ উদ্দীন আতহার, ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দীন ইসকা, সহ সভাপতি মামুনুর রশীদ, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম বাবুল, সহ সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন পাপ্পু, অর্থ সম্পাদক বদরুল আমীন, ব্যবসায়ী নজমুল খান, সমাজসেবী সৈয়দ মুজিবুর রহমান, রাসেদ আহমদ, সাংবাদিক জাহিদুর রহমান রিপন, রুমেল আহসান, সামী মোহাম্মদ প্রমুখ।

আলাউদ্দিন খান-জুলহাস খান স্মৃতি ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ছালেহা রহমান বলেন, আমাদের পিতা ও ভাইয়ের স্মৃতি রক্ষায় গঠিত ফাউন্ডেশনের মাধ্যমে আমরা সারা বছর মানবিক কার্যক্রম পরিচালনা করে থাকি। আলাউদ্দিন খান-জুলহাস খান স্মৃতি ফাউন্ডেশনের মাধ্যমে এলাকায় অসহায় দু:স্থ মানুষের কল্যাণে আমাদের কার্যক্রম অব্যাহত থাকব। প্রেস বিজ্ঞপ্তি।

শেয়ার করুন