১৮ এপ্রিল ২০২৬, শনিবার, ০৩:৫৯:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন সেই শিক্ষিকা মাহেরীন চৌধুরী আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস টাইম ম্যাগাজিনে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান খালেদা জিয়া সহ দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ পদক প্রদান যুক্তরাষ্ট্রে ইসরায়েল নিয়ে জনমত বদলাচ্ছে টেক্সাসে পাঠ্যক্রমে ইসলাম ও সংখ্যালঘু ইতিহাস পরিবর্তন ঘিরে তীব্র বিতর্ক ট্রাম্প অ্যাকাউন্টস : চার মিলিয়নের বেশি শিশু নিবন্ধিত নিউ ইয়র্কে ২-কে চাইল্ড কেয়ার হবে পূর্ণ দিবস ও বছরব্যাপী ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের ডিপোর্টেশন ঠেকানোর রায় দেওয়ায় দুই অভিবাসন বিচারককে বরখাস্তের অভিযোগ ইমিগ্রেশন আপিল বোর্ডে মাহমুদ খলিলের আপিল খারিজ


বিএনপি ও জামায়াত বদানুবাদ-ফ্যাসিবাদের পুনর্বাসন ঘটার শঙ্কা-মামুনুল হক
দেশ অনলাইন
  • আপডেট করা হয়েছে : ১৬-০১-২০২৫
বিএনপি ও জামায়াত বদানুবাদ-ফ্যাসিবাদের পুনর্বাসন ঘটার শঙ্কা-মামুনুল হক


বিএনপি ও জামায়াত বর্তমানে যে রাজনৈতিক বদানুবাদে জড়িয়েছে, তাতে ফ্যাসিবাদের পুনর্বাসন ঘটতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।

বুধবার (১৬ জানুয়ারি) রাত ১০টায় পটুয়াখালী শহ‌রের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অনু‌ষ্ঠিত জেলা ইসলা‌মি খেলাফত মজ‌লিসের গণসমা‌বে‌শে প্রধান অ‌তি‌থির বক্ত‌ব্যে তি‌নি এসব কথা ব‌লেন।

জেলা সভাপ‌তি মাওলানা আব্বাস আলীর সভাপ‌তি‌ত্বে স্থানীয় ও কে‌ন্দ্রিয় নেতৃবৃন্দরাও এতে বক্তব‌্য রা‌খেন।

খেলাফত মজলিসের আমির বলেন, বিএন‌পি-জামায়া‌ত যেভা‌বে বাদানুবাদে জ‌ড়ি‌য়ে‌ছে, এর ফ‌লে য‌দি ফ‌্যা‌সিবাদ আবার পুনর্বাসন হয়, ত‌বে বাংলার জনগণ বিএন‌পি-জামায়াত‌কেও ক্ষমা কর‌বে না।

‘৫ আগ‌স্টের পর ফ‌্যা‌সিবাদ বা‌দে রাজপ‌থে আমরা সবাই যেভা‌বে ঐক‌্যবদ্ধ হ‌য়ে‌ছি, সে‌টি ধ‌রে রাখ‌তে হ‌বে,’ বলেন তিনি।

এ সময়ে অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে তিনি ব‌লেন, ফ‌্যা‌সিবাদমুক্ত এক‌টি সুষ্ঠু ও নির‌পেক্ষ নির্বাচনের আ‌য়োজন ক‌রেন। কোনো তন্ত্রম‌ন্ত্রে কাজ হ‌বে না, একমাত্র ইসলা‌মি হুকমত ছাড়া এ দেশে বৈষম‌্যমুক্ত সমাজ গঠন করা সম্ভব না।

এসময় জেলা জামায়া‌তের আমির এড‌ভো‌কেট নাজমুল আহসান ও ব‌রিশাল বিভাগীয় ছাত্রশি‌বি‌বের দা‌য়িত্বপ্রাপ্ত নেতা আবদুল্লাহ আল না‌হিয়ান ম‌ঞ্চে উপ‌স্থিত ছি‌লেন। সূত্র: ইউএনবি।

শেয়ার করুন