১৮ এপ্রিল ২০২৬, শনিবার, ০৫:১৯:৩২ অপরাহ্ন
শিরোনাম :
মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন সেই শিক্ষিকা মাহেরীন চৌধুরী আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস টাইম ম্যাগাজিনে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান খালেদা জিয়া সহ দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ পদক প্রদান যুক্তরাষ্ট্রে ইসরায়েল নিয়ে জনমত বদলাচ্ছে টেক্সাসে পাঠ্যক্রমে ইসলাম ও সংখ্যালঘু ইতিহাস পরিবর্তন ঘিরে তীব্র বিতর্ক ট্রাম্প অ্যাকাউন্টস : চার মিলিয়নের বেশি শিশু নিবন্ধিত নিউ ইয়র্কে ২-কে চাইল্ড কেয়ার হবে পূর্ণ দিবস ও বছরব্যাপী ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের ডিপোর্টেশন ঠেকানোর রায় দেওয়ায় দুই অভিবাসন বিচারককে বরখাস্তের অভিযোগ ইমিগ্রেশন আপিল বোর্ডে মাহমুদ খলিলের আপিল খারিজ


মৌলবাদী রাষ্ট্রে পরিণত করতে সংবিধানের পরিবর্তন আত্মঘাতী
বিশেষ প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ২০-১১-২০২৪
মৌলবাদী রাষ্ট্রে পরিণত করতে সংবিধানের পরিবর্তন আত্মঘাতী


সংখ্যালঘু ঐক্যমোর্চার নেতারা বলেছেন, ধর্মীয় সংখ্যাগরিষ্ঠতার দোহাই দিয়ে বাংলাদেশকে সাম্প্রদায়িক ও মৌলবাদি রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে সংবিধানের পরিবর্তন হবে আত্মঘাতী। তারা বলেন, এধরনের উদ্যোগ একদিকে যেমন মুক্তিযুদ্ধের মূলচেতনা সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারের পরিপন্থী, অন্যদিকে জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের চেতনার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদসহ ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ের সংগঠনসমূহের সমন্বয়ে গঠিত সংখ্যালঘু ঐক্যমোর্চার সোমবারের এসব কথা বলা হয়। 

সভায় হাইকোর্টে সংবিধানের পঞ্চদশ সংশোধনীর প্রশ্নে রুলের শুনানিতে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বিদ্যমান সংবিধানের অষ্টম অনুচ্ছেদের ‘ধর্মনিরপেক্ষতা’ বাদ দেয়া এবং তদস্থলে ‘সর্বশক্তিমান আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস’ প্রতিস্থাপনের যে বক্তব্য রেখেছে তাতে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে। সভায় গৃহীত সিদ্ধান্তে বলা হয়, রাষ্ট্র পরিচালনার অন্যতম মৌলনীতি ‘ধর্মনিরপেক্ষতা’কে বাদ দেয়ার বিষয়টি গনতন্ত্র, পরমতসহিষ্ণুতা, সংখ্যালঘুর অধিকার, আইনের শাসনের নাগরিকের সমতা, ক্ষমতাসীনদের জবাবদিহির ব্যবস্থা, মুক্তিযুদ্ধ ও বৈষম্য বিরোধী চেতনার সম্পূর্ণ পরিপন্থী। ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠী মনে করে মুক্তিযুদ্ধের মূল্যবোধের পরিপন্থী হিসেবে সংবিধানে পরিবর্তন এবং পরবর্তীতে সংবিধানের ২ক অনুচ্ছেদে ‘রাষ্ট্রধর্ম ইসলাম’ সংযোজন করার মধ্য দিয়ে নাগরিকদের মাঝে বৈষম্য সৃষ্টির পাশাপাশি তাদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত করা হয়েছে। সংখ্যালঘু ঐক্যমোর্চার সংগঠনসমূহ তিন যুগ যাবৎ রাষ্ট্রধর্ম বাতিল এবং অসাম্প্রদায়িক ধর্মনিরপেক্ষ গনতান্ত্রিক সংবিধান প্রতিষ্ঠার দাবি করে আসছে। সংখ্যালঘু ঐক্যমোর্চা মনে করে অ্যাটর্নি জেনারেল’র শুনানিতে প্রদত্ত বক্তব্য একদিকে যেমন মুক্তিযুদ্ধের মূলচেতনা সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারের পরিপন্থী, অন্যদিকে জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের চেতনার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। 

ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু ঐক্যমোর্চা অ্যাটর্নি জেনারেলকে সংশ্লিষ্ট শুনানিতে তার প্রদত্ত বক্তব্য প্রত্যাহার করার আহ্বান জানিয়েছে, যাতে অসাম্প্রদায়িক, বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ বিনির্মাণের মধ্য দিয়ে জাতি-ধর্ম-বর্ন নির্বিশেষে সকল নাগরিকের সাংবিধানিক সমঅধিকার ও সমমর্যাদা প্রতিষ্ঠিত হয়।

বাংলাদেশ হিন্দুলীগের মহাসচিব শংকর সরকারের সভাপতিত্বে এবং ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের সভাপতি নির্মল রোজারিও, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের অন্যতম সভাপতি অধ্যাপক ড. নিম চন্দ্র ভৌমিক, বাংলাদেশ হিন্দু মহাজোট(প্রভাষ-পলাশ) নির্বহী মহাসচিব পলাশ কান্তি দে, সনাতন সংগঠন বাংলাদেশের সাজু চৌধুরী, রিসার্স এ্যান্ড এমপায়ারমেন্ড (রিও) সভাপতি প্রফেসর চন্দন সরকার, সনাতন একতা মঞ্চের স্বামী মহেশ্বরানন্দ মহারাজ, সংখ্যালঘু অধিকার আন্দোলনের মিথুন ভট্টাচার্য্য (শুভ), বাংলাদেশ হিন্দু যুব মহাজোটের সাধারণ সম্পাদক রাজেস নাহা, বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সজীব সরকার, বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের আন্তর্জাতিক সম্পাদক থিওফিল রোজারিও, ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক পদ্মাবতি দেবী প্রমুখ।

শেয়ার করুন