০২ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ১১:৩৯:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাসসের নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদককে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব আমেরিকানদের গৃহস্থালি ঋণ ১৮.৮ ট্রিলিয়ন, ক্রেডিট কার্ড ১.২৬ ট্রিলিয়ন ওহাইওতে মসজিদে সাত বছরে তৃতীয় হামলা জনপ্রিয় হচ্ছে তিন বছরের কলেজ ডিগ্রি, তবে আছে বিতর্ক মুসলিম নারীকর্মীর বৈষম্যের অভিযোগে ওক পার্ক সিটির বিরুদ্ধে মামলা সশস্ত্র ডাকাতের গুলিতে বাংলাদেশি মহসিন রানা নিহত


ফ্লোরিডায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৮-০৫-২০২৬
ফ্লোরিডায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত ইমামুস শেখ


যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মিয়ামিতে সড়ক দুর্ঘটনায় ইমামুস শেখ নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। গত রোববার স্থানীয় সময় আনুমানিক রাত ২টায় সাউথ ওয়েস্ট ১০ এভিনিউ ও থার্ড স্ট্রিটে এ দুর্ঘটনা ঘটে। মিয়ামি ডেড কাউন্টি পুলিশ ও ফায়ার রেসকিউ টিমের একজন সদস্য এই তথ্য নিশ্চিত করেন। 

৩৪ বছরের ইমামুস শেখ মিয়ামি আন্তর্জাতিক এয়ারপোর্টে কর্মরত ছিলেন এবং কাজ শেষে ফেরার পথে লিটল হাভানায় পেছন থেকে একটি সাদা প্রাইভেট ধাক্কা মারে। ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। ইমামুস শেখের মৃত্যুতে বাংলাদেশে কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। সদা হাস্যোজ্জ্বল একজন ব্যক্তি হিসেবে মিয়ামির মুসলিম কমিউনিটিতে সুনাম ছিল তার। 

শেয়ার করুন