০২ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ১০:০৮:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাসসের নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদককে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব আমেরিকানদের গৃহস্থালি ঋণ ১৮.৮ ট্রিলিয়ন, ক্রেডিট কার্ড ১.২৬ ট্রিলিয়ন ওহাইওতে মসজিদে সাত বছরে তৃতীয় হামলা জনপ্রিয় হচ্ছে তিন বছরের কলেজ ডিগ্রি, তবে আছে বিতর্ক মুসলিম নারীকর্মীর বৈষম্যের অভিযোগে ওক পার্ক সিটির বিরুদ্ধে মামলা সশস্ত্র ডাকাতের গুলিতে বাংলাদেশি মহসিন রানা নিহত


বিএডিবির ক্যানসার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৯-১০-২০২৪
বিএডিবির ক্যানসার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত সেমিনারে অংশগ্রহণকারীরা


বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ডেলাওয়্যার ভ্যালি (বিএডিবি) আয়োজিত ক্যানসার সচেতনতা এবং ঝুঁকি হ্রাস সম্পর্কিত সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

গত ৬ অক্টোবর রোববার ইসলামিক সেন্টার অব ডেলাওয়ার কাউন্টিতে এ সেমিনারের আয়োজন করা হয়। বিএডিবির চলমান কমিউনিটি আউটরিচ উদ্যোগের অংশ হিসেবে জেফারসন হেলথের সহযোগিতায় এ আয়োজন করা হয়।

সেমিনারে ক্যানসার রোগ এবং এর প্রতিরোধ বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বিশেষজ্ঞ ড. এম শীফাত এবং ডা. ইউ ফাতিমা। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন রাজিয়া সুলতানা তানিয়া, মাজরেহা বিনতে জাহের।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ডেলাওয়্যার ভ্যালির (বিএডিবি) সভাপতি ফারহানা আফরোজ পাপিয়া জানান, বাংলাদেশি আমেরিকান কমিউনিটিতে সমাজ সচেতনামূলক বিভিন্ন সেমিনার আমরা চালিয়ে যাবো, যা কমিউনিটির উপকারে আসবে। কমিউনিটির কাছে এটা আমাদের দায়বদ্ধতা।

সবার অংশগ্রহণের মাধ্যমে কমিউনিটির স্বাস্থ্য ও কল্যাণে পার্থক্য গড়ে তোলা সম্ভব বলেও জানান সভাপতি ফারহানা আফরোজ পাপিয়া। অনুষ্ঠানে উল্লেখজনক সংখ্যক দর্শক অংশ নেন। এ সময় তারা এ ধরনের উদ্যেগ নেওয়ায় বিএডিবির ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরো অনুষ্ঠান আয়োজনের আহ্বান জানান।

বিএডিবির প্রাক্তন সভাপতি ড. ইভা সক্কার আমন্ত্রিত বক্তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। অংশ নেওয়া সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করেন কালচারাল সেক্রেটারি শাহিদা আফরোজ। 

শেয়ার করুন